0%

‘রাষ্ট্রের নামে রক্তের ঋণ অস্বীকার করি’, এসআইআর ইস্যুতে বিস্ফোরক পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে এখনও শেষ হয়নি এসআইআর(SIR)এর কাজ। খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। এখন বর্তমানে চলছে শুনানির প্রক্রিয়া। এসআইআর-এর এই পক্রিয়াতে অনেক মানুষ আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ, বিএলও দের কাজের চাপ বেড়েছে, বহু অভিযোগ উঠেছে এসআইআর প্রক্রিয়া নিয়ে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লেখা কবিতা।

রাজনৈতিক আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লেখা কবিতা

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে এসআইআর-এর শুনানিতে বক্তব্য রেখেছেন। আন্দোলন তীব্র হয়েছে কলকাতায়। এসআইআর-এর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে বলে তার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছিল শাসক দল। আর এসবের মধ্যে আজ কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়াতে একটি লেখা পোস্ট করেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন, অনুভব করতে পেরেছেন মানুষের যন্ত্রণা, সেটাই তার কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘আমি অস্বীকার করি, এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি-রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন।

আরও পড়ুন:টিকিটে লেখা PNR-এর আসল মানে কী? জানলে অবাক হবেন—৯৯% যাত্রী জানেন না

লেখাটির শেষে রয়েছে অভিষেকের স্বাক্ষর এবং আজকের তারিখ। কবিতাতে বর্তমান রাষ্ট্রের বিরুদ্ধে স্বর, এসআইআর-এর কারণে দেড়শ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষের হয়রানি হয়েছে। সমস্ত অভিযোগ সহ সেখানে নিজেকে সাক্ষী হিসেবে তুলে ধরেছেন তিনি।

Abhishek Banerjee posts on social media scathing message on the SIR issue

আরও পড়ুন:পুরকর আদায়ে ‘কলকাতা মডেল’: ৩৭টি পুরসভায় নতুন নিয়ম চালুর পথে কেএমডিএ

তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। অনেকেরই ধারণা অভিষেক কবিতাকে অস্ত্র করে বিজেপি বিরোধী বাম মনস্ক জনতার কাছে বার্তা দিতে চাইলেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে, এই রাজনৈতিক আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা এক বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরল এসআইআর পক্রিয়াকে ঘিরে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker