0%

লাল গালিচায় ভারতীয় ফ্যাশনের জয়যাত্রা, রাজকীয় লুকে মাতালেন তারকারা

মেট গালা ২০২৬, ফ্যাশনের মহারণ। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে (Met Gala 2026) এবারের থিম ‘কস্টিউম আর্ট’কে কেন্দ্র করে জমে উঠেছিল তারকাখচিত আসর। বিশ্বজুড়ে নামজাদা তারকাদের ভিড়ে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় তারকারা, যাঁরা ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনকে তুলে ধরেছেন অনন্য স্টাইলে।
করন জোহর

প্রথমবার মেট গালার লাল গালিচায় পা রেখেই নজর কাড়লেন করন জোহর। মনীশ মালহোত্রার ডিজাইন করা তাঁর পোশাকে ফুটে উঠেছিল রাজা রবি বর্মার শিল্পের ছোঁয়া। ঢেউখেলানো কাপড়, সোনালি অলংকরণ আর হাতে আঁকা নকশা, সব মিলিয়ে যেন জীবন্ত ক্যানভাস। করনের কথায়, এই লুক তাঁর শিকড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে।
ঈশা আম্বানি

ঈশা আম্বানি আবারও প্রমাণ করলেন, কীভাবে ভারতীয় কারুশিল্প বিশ্বমঞ্চে রাজত্ব করতে পারে। গৌরব গুপ্তের তৈরি তাঁর সোনালি শাড়িতে ছিল সূক্ষ্ম কাজের নিখুঁত সৌন্দর্য। হীরের বডিস আর জমকালো গয়না তাঁর উপস্থিতিকে করে তুলেছিল রাজকীয়।

নাতাশা পুনাওয়ালা

ফ্যাশন না শিল্প, এই সীমারেখা মুছে দিলেন নাতাশা পুনাওয়ালা। ‘অর্কিড পেক্টোরাল’ নামের অনন্য এক আর্ট-পিস, যা তিনি সাদা গাউনের ওপর পরেছিলেন, যেন জীবন্ত ভাস্কর্য। অর্কিডের পাপড়ির মতো ছড়িয়ে থাকা গঠন তাঁকে দিয়েছিল এক রহস্যময়, শক্তিশালী উপস্থিতি যেন আধুনিক যুগের রাণী।

আরও পড়ুন: ‘মানুষ তাঁদের ভালো বুঝেছেন’, করিমপুরে হারের পর ঠিক কী বললেন সোহম চক্রবর্তী?

অনন্যা বিরলা

নিজের প্রথম মেট গালাতেই সাহসী ও ব্যতিক্রমী উপস্থিতি জানালেন অনন্যা বিরলা। কালো কৌচার পোশাকের সঙ্গে ধাতব মুখোশ। এক কথায় চমকপ্রদ। এই লুক যেন ফ্যাশনের সীমানা ছাড়িয়ে শিল্পের নতুন ভাষা তৈরি করেছিল।

মনীশ মালহোত্রা

শুধু ডিজাইনার নন, নিজেও হয়ে উঠলেন স্টাইল আইকন। মনীশ মালহোত্রার বন্দগলা আর সূক্ষ্ম কারুকাজে ভরা কেপে ফুটে উঠেছিল মুম্বইয়ের গল্প। ডোরি, জারদৌজি, চিকনকারি। প্রতিটি সূতায় যেন লুকিয়ে ছিল ঐতিহ্যের গর্ব আর শিল্পীদের প্রতি শ্রদ্ধা। সব মিলিয়ে, মেট গালা ২০২৬-এ ভারতীয় তারকারা শুধু ফ্যাশনই নয়, নিজেদের সংস্কৃতি ও সৃজনশীলতাকেও বিশ্বদরবারে দাপটের সঙ্গে তুলে ধরলেন।

আরও পড়ুন: রাহুল গান্ধী বিজেপিতে যোগ দিলে তাঁকে বিয়ে করবেন কঙ্গনা? ভাইরাল দাবিতে মুখ খুললেন নেত্রী

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker