0%

ভারতে প্রথমবার উদ্ধার বিপুল পরিমাণে ‘জেহাদি ড্রাগ’ কেপ্টাগন! NCB-র জালে আন্তর্জাতিক মাদকচক্র

সবদিক নিউজ:আন্তর্জাতিক মাদকচক্র এবং টেরর ফান্ডিংয়ের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারতের মাটিতে এই প্রথম বিপুল পরিমাণ ‘কেপ্টাগন’ (Captagon) মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘অপারেশন রেজপিল’-এর মাধ্যমে উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় ১৮২ কোটি টাকা। তদন্তকারীদের মতে, ভয়ংকর এই মাদক জঙ্গিদের মধ্যে ‘জেহাদি ড্রাগ’ নামেও পরিচিত এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন হামলার আগে এটি ব্যবহার করে থাকে।

ভারতে প্রথমবার উদ্ধার বিপুল পরিমাণে ‘জেহাদি ড্রাগ’ কেপ্টাগন (Captagon)!

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা নজরদারি এবং গোপন অভিযানের ফলেই এই বড় সাফল্য এসেছে। তদন্তে উঠে এসেছে, বিপুল পরিমাণ এই মাদক ভারতের বাজারের জন্য ছিল না। বরং আন্তর্জাতিক পাচারচক্র ভারতকে একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল। প্রাথমিক অনুমান, এই চালান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। ঘটনায় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে এনসিবি। স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভারতকে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 বিদেশ সফরে বসছে নতুন কর? জল্পনা নিয়ে বড় মন্তব্য খোদ প্রধানমন্ত্রীর

তদন্তকারীদের মতে, কেপ্টাগন মূলত অ্যামফিটামিন শ্রেণির এক ধরনের উদ্দীপক মাদক। এটি মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি প্রভাব ফেলে এবং শরীরে অস্বাভাবিক শক্তি, উত্তেজনা ও ভয়হীনতা তৈরি করে। এই মাদক সেবনের পর ঘুম বা ক্লান্তি অনুভূত হয় না। মস্তিষ্কে দ্রুত ডোপামিনের মাত্রা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীরা চরম উত্তেজনা ও আত্মবিশ্বাস অনুভব করে। বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘ সময় ধরে যুদ্ধ বা হামলার মতো সহিংস কার্যকলাপে জড়িত থাকার জন্যই জঙ্গিরা এই মাদক ব্যবহার করে থাকে।

আন্তর্জাতিক নিরাপত্তা মহলের মতে, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির মধ্যে কেপ্টাগনের ব্যবহার বহুদিন ধরেই উদ্বেগের কারণ। বিশেষ করে ইসলামিক স্টেটের জঙ্গিদের মধ্যে এই মাদকের ব্যাপক প্রচলন রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এই মাদক সেবনের ফলে মানুষ ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে পড়ে এবং সহিংস কাজে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে যায়। ঘুম, খিদে, ভয় বা সহানুভূতির অনুভূতি কমে যাওয়ায় জঙ্গিরা টানা লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়।

Massive Quantity of Captagon Seized for the First Time in India!

 আধার পরিষেবায় বড় পরিবর্তন, mAadhaar অ্যাপে আর মিলবে না এই বিশেষ সুবিধা

বিশেষজ্ঞদের মতে, কেপ্টাগন শুধু মাদক নয়, এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং টেরর ফান্ডিংয়ের সঙ্গেও সরাসরি জড়িত। কালোবাজারে এই মাদকের বিপুল চাহিদা রয়েছে এবং তার থেকে পাওয়া অর্থ বহু ক্ষেত্রেই জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হয়। তাই ভারতের মাটিতে এই প্রথম এত বড় পরিমাণ কেপ্টাগন (Captagon) উদ্ধার হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারও স্পষ্ট জানিয়েছে, ‘মাদকমুক্ত ভারত’ অভিযানে আগামী দিনেও আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker