mamata banerjee called meeting at kalighat jela parishad member in bengal

সাংসদ, পরাজিত প্রার্থীদের পর জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদেরকে কালীঘাটে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। আগামিকাল, রবিবার কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২০ টি জেলা পরিষদের সভাধিপতি সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদেরকে নিয়ে বৈঠক করবেন। বর্তমানে ২০ টি জেলা পরিষদ-ই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। রাজ্যে পালা বদলের পর বহু জেলা পরিষদ সদস্য তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। যদিও রাজ্য বিজেপি জানিয়েছে, তৃণমূলের কাউকে তাদের দলে নেওয়া হবে না।
এই বিষয়ে আরও খবর
এদিকে ভোটের প্রচার পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ফলে প্রশাসনিক মহলে জেলা পরিষদগুলিতে প্রশাসক বসানোর গুঞ্জন শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতেই রাজ্যের ২০ টি জেলা পরিষদকে নিয়ে বৈঠক ডাকলেন মমতা। বিকেল সাড়ে তিনটে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। এই বৈঠক থেকেই কার্যত স্পষ্ট হয়ে যাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সদস্যদের বর্তমান রাজনৈতিক অবস্থান। কারণ জেলায় জেলায় দলের পর্যালোচনা বৈঠকে দেখা গিয়েছে, বেশ কিছু জেলা পরিষদের সদস্যরা গরহাজির। তার মধ্যে কর্মাধ্যক্ষরাও রয়েছেন।
ভোটের প্রচার পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ফলে প্রশাসনিক মহলে জেলা পরিষদগুলিতে প্রশাসক বসানোর গুঞ্জন শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতেই রাজ্যের ২০ টি জেলা পরিষদকে নিয়ে বৈঠক ডাকলেন মমতা। বিকেল সাড়ে তিনটে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা।
সম্প্রতি পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যালোচনা বৈঠকে ৪২ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে ২৪ জন অনুপস্থিত ছিলেন। যা ভাবিয়ে তুলেছে তৃণমূল নেতৃত্বকে। রাজ্যের ২০ টি জেলা পরিষদের প্রত্যেকটিতেই তৃণমূলের আসন সংখ্যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেকখানি বেশি। তৃণমূল থেকে বিজেপিতে জেলা পরিষদ সদস্যদের দলবদল হলেও সেই সংখ্যা একেবারেই কম। কিন্তু জেলা পরিষদের সদস্যদের জেলায় জেলায় দলের বৈঠকে না আসা এবং বিজেপির সঙ্গে যোগাযোগকে হালকাভাবে নিচ্ছে না তৃণমূল। সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যালোচনা বৈঠকে অধিকাংশ জেলা পরিষদ সদস্য গরহাজির থাকায় জেলা পরিষদের বিরোধী দলনেতা আলাদাভাবে বৈঠক ডেকেছেন। আগামী সোমবারের পরিবর্তে সেই বৈঠক হবে মঙ্গলবার। কিন্তু তার আগে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কী নির্দেশ দেন সেদিকেই নজর সবার।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



