0%

Elon Musk: শেয়ার বাজার থেকে উড়ে গেল ৫৬৮৭১৯৯০০০০০০০ টাকা! বড় ক্ষতির মুখে এলন মাস্ক?

নয়া দিল্লি: বড় ক্ষতির মুখে এলন মাস্ক (Elon Musk)? শেয়ার বাজারে (Share Market) বড় ধাক্কা খেল মাস্কের সংস্থা স্পেসএক্স (Space X)। তিনদিনে বাজার থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বেশি উধাও হয়ে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫৬ লক্ষ ৮১ হাজার ৪৯৬ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, স্পেসএক্স (SpaceX) প্রথমবার ইনভেস্টমেন্ট-গ্রেড বন্ড বিক্রির ঘোষণা করার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারপরই ধস নামে শেয়ারবাজারে। মনে করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত বৃহৎ প্রকল্পগুলির জন্য বিপুল ঋণ নেওয়ার পরিকল্পনাই এই পতনের অন্যতম কারণ।

তিন দিনে ২৩ শতাংশ পতন

সোমবারের বাজারদর অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার ১৬ শতাংশ পড়ে ১৫৪.৬ ডলারে পৌঁছেছে। এর আগে এত পতন দেখেনি মাস্কের সংস্থা। গত তিন দিনে মোট ২৩ শতাংশ পতন হয়েছে শেয়ারের দামে। এর ফলে কোম্পানির বাজার মূলধন থেকে ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি কমে গিয়েছে। বর্তমানে স্পেসএক্সের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারের সামান্য বেশি রয়েছে।

UAE-এর GDP-র সমান ক্ষতি

তিন দিনে স্পেসএক্সের যে পরিমাণ টাকা বাজার থেকে উধাও হয়েছে, তা প্রায় সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মোট জিডিপি-র সমান। জানা গিয়েছে, ২০২৬ সালে UAE-এর জিডিপি প্রায় ৬২১ বিলিয়ন ডলার। অন্যদিকে, নরওয়ের মোট জিডিপিও ৬০০ বিলিয়ন ডলারের কম।

AI প্রকল্পে অর্থ সংগ্রহে বন্ড ইস্যু

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্পেসএক্স তাদের প্রথম বন্ড বিক্রির মাধ্যমে অন্তত ২০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চাইছে। সংস্থাটি জানিয়েছে, AI স্টার্টআপ ‘রিফ্লেকশন AI’-কে কম্পিউটিং রিসোর্স দেওয়ার জন্য বহু বিলিয়ন ডলারের চুক্তিও করেছে তারা।

এর আগে এলন মাস্কের AI সংস্থা xAI-কে কিনে নেওয়ার পর থেকেই স্পেসএক্সের AI-নির্ভর পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল। কারণ OpenAI এবং Anthropic-এর মতো সংস্থাগুলিও চলতি বছরে আইপিওতে অংশ নিতে পারে। এই দুই সংস্থার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker