0%

কঠিন জ্বালানি অঙ্ক মেলাতে তৎপর দিল্লি, মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে ভারতে ইরানের পেট্রলিয়াম মন্ত্রী

মধ্যপ্রাচ্যে অশন্তি অব্যাহত। হরমুজ এখনও অবরুদ্ধ। কঠিন জ্বালানি অঙ্ক মেলাতে তৎপর দিল্লি। এই অবস্থায় বৃহস্পতিবার দিল্লি সফরে ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ। এদিন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। দুই রাষ্ট্রনেতা হাইড্রোকার্বন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।

একাদশতম ব্রিকস সম্মেলনের আয়োজক ভারত। সেই সূত্রেই দিল্লি এসেছেন ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী। ব্রিকস-এর জ্বালানিমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন মোহসেন পাকনেজাদ। সেখানে তিনি বৈশ্বিক জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি ও অবস্থান তুলে ধরেন। গতকাল নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রথম প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী ভারত-ইরানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। উভয়পক্ষে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী বলেন, “আপনারা জানেন যে, ইরান ও ভারতের মধ্যে দীর্ঘকাল— এমনকী শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে আমি ব্রিকস সদস্য দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে এখানে এসেছি। দেখা যাক এই সম্মেলন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে কী আলোচনা হয়। ভারতের সঙ্গে তথা ভারতের মাটিতে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনও ধরনের সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রস্তুত।”

ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রীর ভারত সফরে অন্যতম আলোচ্য বিষয় তেল ও গ্যাস খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বিশ্ব জ্বালানি বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker