0%

বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় একসপ্তাহ। ভেনেজুয়েলার ভয়াল ভূমিকম্পে এখনও বহু মানুষ আটকে ধ্বংসস্তূপের নিচে। তবে তাঁদের কারওই জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত উদ্ধারকারীরা। জানা গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭১৯। জখম ৫ হাজার ৩৪। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ।

উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ধ্বংস্তূপের আড়ালে চাপা পড়া মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরে সেই সম্ভাবনা ক্ষীণ হতে থাকে দ্রুত। তবে সেই সঙ্গেই তাঁরা জানাচ্ছেন, উদ্ধারকাজ এখনও চলছে পুরোদমে। বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। সকলেই খুঁজছেন নিখোঁজ আপনজনদের। তাঁদের দাবি, যতক্ষণ না দেহ পাওয়া যাচ্ছে তাঁরা আশা ছাড়ছেন না।

আরও পড়ুন:

তবে সমালোচনাতেও বিদ্ধ হতে হচ্ছে উদ্ধারকারী দল ও প্রশাসনকে। বলা হচ্ছে, প্রয়োজনের তুলনায় ধীরেই চলছে উদ্ধারকাজ। যদিও পুলিশ ও সেনার তরফে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের কাছে টুনা মাছ ও কাঁকড়া পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় ৯০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে। ১৫টি ত্রাণশিবির তৈরি হয়ে গিয়েছে। এদিকে সোমবারই নতুন করে ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৬। ক্ষয়ক্ষতি কিছু না হলেও ফের যেভাবে মাটি কেঁপেছে তা আতঙ্ক আরও বাড়িয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে কারাকাস-সহ ভেনেজুয়েলার একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, জোড়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। ঠিক তার প্রায় ৪০ সেকেন্ডের মধ্যে আরও একটি শাক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এটির উৎসস্থলও ওই একই জায়গায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় শক্তিশালী ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। এক মিনিটেরও কম সময়ে এমন জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে যায় চারপাশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker