0%

রেলে চাকরি করতে চান? ৬,৫৫৭ শূন্যপদে নিয়োগ শুরু, কলকাতায় রয়েছে ২২৪টি পদ

বাংলা হান্ট ডেস্ক: রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর (Job Requirement)। নিয়োগ হতে চলেছে ইস্টার্ন রেলওয়েতে। এবার যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য ভারতীয় রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Job Requirement)

জানা যায়, রেলে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। রেলে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৫৭। এর মধ্যে কলকাতাতেই রয়েছে ২২৪টি, মালদহে ৭৬টি এবং শিলিগুড়িতে ৯৪টি শূন্যপদ রয়েছে (Job Requirement)।

আরও পড়ুন: লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং শাখায় একাধিক নয়া ট্রেন, সম্পূর্ণ সময়সূচি জানুন

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৯ হাজার ২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা রয়েছে, তাঁরা উক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন। আবার যাঁদের দশম উত্তীর্ণ হওয়ার পর আইটিআই শংসাপত্র রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর বা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়। নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৯ এবং ৩১ জুলাই (Job Requirement)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker