‘আমার মা-ও অপমানের মুখে পড়েছিলেন’- এমএমএস বিতর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ শিল্পা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে আবারও উঠে এলেন শিরোনামে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন। সেখানে নানা বিতর্কিত মন্তব্যের পাশাপাশি নিজের জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথাও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর কী ধরনের মানসিক চাপ, অপমান এবং হয়রানির মুখে পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতাই এবার ভাগ করে নিলেন তিনি।
সহ-প্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে কথোপকথনের সময় শিল্পা জানান, ২০১৫-১৬ সালে জনপ্রিয় ধারাবাহিকটি থেকে তাঁর বিদায়ের পর পরিস্থিতি একেবারেই বদলে যায়। চারদিক থেকে তাঁকে লক্ষ্য করে শুরু হয় নানা ধরনের আক্রমণ। ঠিক সেই সময়ই এক সাংবাদিক তাঁকে একটি ভিডিও ক্লিপ পাঠান এবং দাবি করেন, সেটি নাকি শিল্পার ব্যক্তিগত ভিডিও।
‘দুই থেকে তিন’—বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করলেন সোহিনী-শোভন
অভিনেত্রীর কথায়, “ভিডিওটি ডাউনলোড হওয়ার সময় আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল। মনে হচ্ছিল, কোথাও কোনও ব্যক্তিগত মুহূর্ত গোপনে রেকর্ড করা হয়েছে কি না! ভিডিওটি চালানোর পর দেখি, অস্পষ্ট একটি দৃশ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। সাংবাদিক বললেন, এটাই নাকি আমার ভিডিও। আমি স্পষ্ট জানিয়ে দিই, এটা আমার নয়। এমনকি ভিডিওর পরিবেশ দেখেই বুঝেছিলাম, এর সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই।”
এরপর আরও চাঞ্চল্যকর দাবি করেন শিল্পা। তাঁর অভিযোগ, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার আগে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটি প্রকাশ করা হবে কি না। এই ঘটনার পর তিনি সাইবার সেলের দ্বারস্থ হন এবং ঘণ্টার পর ঘণ্টা তদন্তে সহযোগিতা করেন। পরে জানতে পারেন, একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের ভিডিও থেকে নির্দিষ্ট কয়েকটি ফ্রেম নিয়ে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে দূর থেকে দেখতে সেটি তাঁর মতো মনে হয়। এরপর সেই বিকৃত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়, সেটিই নাকি ‘ভাবিজি’-খ্যাত অভিনেত্রীর এমএমএস।
শিল্পা বলেন, “সবচেয়ে কষ্টের বিষয় ছিল, মানুষ সত্যিটা জানার আগেই আমাকে দোষী ধরে নিয়েছিল। আমার মা পর্যন্ত প্রতিবেশীদের প্রশ্নের মুখে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে একজন পরিবারের সদস্য কীভাবে উত্তর দেবেন?” তিনি আরও জানান, ‘বিগ বস ১১’-এ অংশ নেওয়ার ঠিক আগেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছিল। জামিন নিয়ে তিনি শো-তে যোগ দেন। তাঁর কথায়, “একটার পর একটা ঘটনা আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি হার মানিনি।”
Sonam Wangchuk: NEET প্রশ্নফাঁস ইস্যুতে অনশন জারি, সোনম ওয়াংচুককে সমর্থন স্বরা ভাস্করের
উল্লেখ্য, ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর প্রযোজকদের সঙ্গে শিল্পার চুক্তি ও পারিশ্রমিক সংক্রান্ত বিরোধ প্রকাশ্যে আসে। সেই সময় তিনি প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও তুলেছিলেন। যদিও চলতি বছরের শুরুতে এক পডকাস্টে শিল্পা স্বীকার করেন, সেই অভিযোগ সত্য ছিল না। পরে তিনি জানান, সত্য প্রকাশ্যে আনার পর প্রযোজক সঞ্জয় কোহলি এবং বেনাইফার কোহলি তাঁকে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে অতীতের সেই বিতর্ক, অপমান এবং মানসিক লড়াইয়ের স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায়।



