২০২৭-এর ODI বিশ্বকাপের ম্যাচ সম্পন্ন হবে ১২ টি ভেন্যুতে! সেগুলিতে টিম ইন্ডিয়ায় পারফরম্যান্স কেমন?

সবদিক নিউজ: ২০২৭-এর ODI বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2027) ঘিরে এখন থেকেই তুমুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। আগামী বছরের বিশ্বকাপের আয়োজক দেশ হল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। এমতাবস্থায়, ICC এই মেগা টুর্নামেন্টের ভেন্যুগুলি ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ম্যাচগুলি দক্ষিণ আফ্রিকার (South Africa) ৮ টি, জিম্বাবোয়ের ৩ টি এবং নামিবিয়ার একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৯৮৩ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন ভারতও (India National Cricket Team) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া। তবে, ভারত এখনও নামিবিয়ার উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড এবং জিম্বাবোয়ের মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনও ম্যাচ খেলেনি।
২০২৭-এর ODI বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup 2027) ম্যাচ সম্পন্ন হবে ১২ টি ভেন্যুতে!
টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকায় ৫৯ টি ODI খেলেছে: উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ২০০৩ সালের ODI বিশ্বকাপ সম্পন্ন হয়েছিল। সেখানে ভারত ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারত দক্ষিণ আফ্রিকায় ৫৯ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়া ২৪ টি ম্যাচ জিতেছে এবং ৩১ টিতে পরাজিত হয়েছে। অন্যদিকে, জিম্বাবোয়ে ভারত ৩৪ টি ম্যাচের মধ্যে ২৬ টিতে জিতেছে এবং ৮ টিতে পরাজিত হয়েছে। ২০২৭-এর ODI কাপের ১২ টি আয়োজক মাঠ তথা হোস্ট গ্রাউন্ডের মধ্যে ১০ টিতেই ভারত ODI ম্যাচ খেলেছে।

২০২৭-এর ODI বিশ্বকাপের হোস্ট গ্রাউন্ডগুলিতে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স:
১. সুপার স্পোর্টস পার্ক (সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা): ভারত সুপার স্পোর্টস পার্কে এখনও পর্যন্ত ১৩ টি ODI খেলেছে। যেখা ২ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টিম ইন্ডিয়া এই মাঠে ৬ টি ম্যাচ জিতেছে এবং ৫ টিতে পরাজিত হয়েছে।
২. কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান, দক্ষিণ আফ্রিকা): ডারবানের উইকেট ব্যাটিংয়ের জন্য অত্যন্ত কঠিন। এখানে ১০ টি ম্যাচে ভারত জয়লাভ করেছে মাত্র ৩ টি ম্যাচে।
৩. মাংগং ওভাল (ব্লুমফন্টেইন, দক্ষিণ আফ্রিকা): ভারত এই মাঠে ৩ টি ODI খেলেছে। যেখানে একটিতে জিতেছে এবং ২ টিতে পরাজিত হয়েছে।
৪. নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা): ১৯৯২ থেকে ২০২২ সালের মধ্যে ভারত কেপ টাউনে ৬ টি ওডিআই খেলেছে। এই মাঠে টিম ইন্ডিয়া ৩ টি ম্যাচ জিতেছে এবং ৩ টিতে পরাজিত হয়েছে।
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে জোড়া পদক ভারতের! নীরজ জিতলেন রুপো, যশবীর পেলেন ব্রোঞ্জ
৫. সেন্ট জর্জেস পার্ক (গেবারহা, দক্ষিণ আফ্রিকা): ১৯৯২ থেকে ২০২৩ সালের মধ্যে সেন্ট জর্জেস পার্কে খেলা ৭ টি ODI টতে ভারত মাত্র এক ম্যাচে জয়লাভ করেছে ও ৬ টি ম্যাচে পরাজিত হয়েছে।
৬. ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা): ২০০৩ সালে এই মাঠে ভারত বিশ্বকাপ ফাইনাল হেরেছিল। এখানে খেলা ৯ টি ODI ম্যাচের মধ্যে ভারত ৪ টি জিতেছে ও ৫ টিতে পরাজিত হয়েছে।
৭. বাফেলো পার্ক (ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকা): ভারত বাফেলো পার্কে সর্বশেষ ODI খেলেছিল ২০০১ সালে। এখানে খেলা ৩ টি ম্যাচে টিম ইন্ডিয়া ২ টিতে পরাজয়ের সম্মুখীন হয়।
৮. বোল্যান্ড পার্ক (পার্ল, দক্ষিণ আফ্রিকা): এই মাঠে ভারত ৬ টি ODI ম্যাচ খেলেছে। যেখানে টিম ইন্ডিয়া ৩ টি ম্যাচ জিতেছে, ২ টি পরাজিত হয়েছে হেরেছে এবং একটি ম্যাচ টাই হয়েছে।
ভারতজুড়ে ৫ লক্ষেরও বেশি 5G টাওয়ার! দেশের ১০০ কোটি মানুষ ব্যবহার করবেন হাইস্পিড ইন্টারনেট
৯. হারারে স্পোর্টস ক্লাব (হারারে, জিম্বাবোয়ে): এই মাঠে ভারতীয় দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এখানে খেলা ২৪ টি ODI ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া ১৯ টিতে জিতেছে এবং মাত্র ৫ টি ম্যাচে পরাজিত হয়েছে।
১০. কুইন্স স্পোর্টস পার্ক (বুলাবায়ো, জিম্বাবোয়ে): জিম্বাবোয়ের বুলাবায়োতে স্থিত এই মাঠে খেলা ১০ টি ODI ম্যাচের মধ্যে ভারত ৭ টিতে জয়লাভ করেছে এবং ৩ টি ম্যাচে পরাজিত হয়েছে।
এদিকে, ১১. নামিবিয়ার উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড এবং ১২. জিম্বাবোয়ের মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কোনও ODI ম্যাচ খেলার ইতিহাস নেই।




