How to apply for the Pink Card online and offline for free bus service

পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। গত ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে ফ্রি ভ্রমণ করতে পারছেন। এতদিন যে কোনও একটি আধার কার্ড-ভোটার কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন মহিলা যাত্রীরা। তবে সেটা বেশিদিন নয়, মহিলাদের সরকারি বাসে ফ্রি ভ্যালু টিকিট পেতে আগেই ‘পিঙ্ক কার্ড’-এর কথা ঘোষণা করেছিল সরকার। কথা ছিল ১ আগস্ট থেকেই সরকারি বাসে যাত্রার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে সেই কার্ড।
তবে আগে পিঙ্ক কার্ড তৈরিতে ২ মাসের সময়সীমা দেওয়া হলেও, এখনই কড়াকড়ি করা হচ্ছে না। কারণ কার্ড তৈরি করতে কোথায়, কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে এখনও অনেক যাত্রীই সন্দিহান। পরিবহণের দপ্তরের তরফে জানানো হয়েছে, অফলাইন এবং অনলাইন- দু’ভাবেই করা যাবে পিঙ্ক কার্ডের আবেদন।
অনলাইনে কীভাবে করবেন আবেদন?
- পশ্চিমবঙ্গ সরকারের অফিসায়াল ওয়েবসাইট https://wb.gov.in/-এ যেতে হবে।
- সেখানে পিঙ্ক কার্ডে অপশন বেছে নিতে হবে।
- নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- প্রয়োজনীয় নথি, যেমন-আধার কার্ড, ভোটর কার্ড সহ একাধিক তথ্য আপলোড করুন।
- আপলোডের পর একটি রিসিট পাওয়া যাবে।
অফলাইনেও করা যাবে আবেদন-
যদি কোনও মহিলা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে তাঁদের বিডিও-র কাছে যেতে হবে। পুরসভা এলাকায় যাঁরা থাকেন, তাঁদের সেখানে গিয়েই নির্দিষ্ট আবেদন পূরণ করতে হবে। ভেরিফিকেশনের পরেই পিঙ্ক কার্ড হাতে পাবেন আবেদনকারীরা।
শেয়ার
লিংক



