Fines for dumping bricks, stones, or sand on the road starting September 1, message from Agnimitra Paul

বাড়ি বাড়ানোর নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখলেই গুণতে হবে জরিমানা। এবার থেকে আর কোনও ছাড় নেই। সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নয়া ব্যবস্থা কার্যকর হবে। আজ, রবিবার শিলিগুড়ি সফরে গিয়েছেন। সেখানে তাঁর একাধিক কর্মসূচি ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা।
এদিন মন্ত্রী বলেন, “বাড়ি বানাচ্ছে, আর রাস্তার মধ্যে পাথর, বালি, ইট ফেলে রাখছে। এটা হবে না। জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভিতরে এই সমস্ত জিনিস রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।” শুধু তাই নয়, কেউ জমি কিনে ফেলে রাখলে, সেটি পরিষ্কারের দায়িত্বও তাঁকেই নিতে হবে। আপনার ফাঁকা জমির জন্য বাড়়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব।” উত্তরের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে। শিলিগুড়ির উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মন্ত্রী।
আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। রাস্তায় টয়লেট করলে, থুতু ফেললে ২০০-৪০০ টাকা জরিমানা হতে পারে। গোটা রাজ্যেই এই নিয়ম চালু হচ্ছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকার উন্নয়ন হবে। দার্জিলিংয়ে সিঞ্চল লেকের কাজ শেষের মুখে। শেষ হলে পাহাড়ে জলকষ্ট মিটবে। মিরিকের লেক সুন্দর করে গড়ে তোলা হবে। লেক সংলগ্ন এলাকায় আরও সৌন্দর্যায়ন করা হবে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়িতে ট্র্যাফিক, জল, জলনিকাশী ব্যবস্থা উন্নয়ন করা হবে। সেই বার্তাও এদিন দিয়েছেন মন্ত্রী।
শেয়ার
লিংক



