0%

Ayatollah Ali Khamenei: খামেনেইয়ের অফিস, ইরানের প্রেসিডেন্টের বাড়িতে মিসাইল, সুপ্রিম লিডার বেঁচে আছেন?

তেহরান: হামলার কথা ছিল আমেরিকার। ইরানে হামলা করল ইজরায়েল। নতুন বছরে ফের যুদ্ধ পরিস্থিতি মধ্য প্রাচ্যে। আজ, শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তবে এর মধ্যেই যে বিষয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তা হল ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই কি বেঁচে রয়েছেন?

অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল তেহরানের যে জায়গাগুলিতে হামলা করেছে, তার মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের অফিসও রয়েছে। তেহরানের পূর্ব ও উত্তরে বিস্ফোরণ হয়েছে। এই জায়গায় খামেনেইয়ের বাসভবন। এরপরই জল্পনা তৈরি হয়েছে যে ইরানের সুপ্রিম লিডার হয়তো আর বেঁচে নেই। যদিও রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, খামেনেই বেঁচেই আছেন। হামলার সময় তেহরানে ছিলেন না খামেনেই। তাঁকে সুরক্ষিত কোনও স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তেহরানের বাসিন্দাদের দাবি, ইরানের প্রেসিডেন্টের বাসভবনেও হামলা চালানো হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেও হামলা করা হয়েছে। সেনার কম্যান্ডার ইন চিফ-কে নিকেশ করা হয়েছে এই হামলায়।

ইজরায়েল এই আক্রমণে নাম দিয়েছে অপারেশন ‘শিল্ড অব জুদাহ’। ইজরায়েল ও আমেরিকার মিলিত পরিকল্পনাতেই এই হামলা করা হয়েছে। অনেক মাস আগে থেকেই এই হামলার প্ল্যান করা হয়েছিল। কয়েক সপ্তাহ আগে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker