IPL ২০২৭-এর আগে সবথেকে বড় দলবদল! ঋষভ পন্থ-কুলদীপ যাদব পরিবর্তন করলেন টিম

সবদিক নিউজ: IPL ২০২৭ (IPL 2027)-এর আগে দলবদল করলেন দুই তারকা ক্রিকেটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ঋষভ পন্থ এবং কুলদীপ যাদব দলবদল করেছেন। মূলত, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে সব থেকে বড় ট্রেড সম্পন্ন হয়েছে। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে এই বিষয় জল্পনা শুরু হয়েছিল। তবে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার IPL আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ঋষভ পন্থ ১৫ কোটি টাকায় দিল্লিতে ফিরবেন। অন্যদিকে কুলদীপ যাদব ১৩.৫ কোটি টাকায় লখনৌয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
IPL ২০২৭ (IPL 2027)-এর আগে ঋষভ পন্থ ও কুলদীপ যাদব দলবদল করলেন:
জানিয়ে রাখি যে, লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২ বছর কাটানোর পর ঋষভ পন্থ তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন। ২০১৬ সালে DC-র হয়েই তিনি তাঁর কেরিয়ার শুরু করেন। এদিকে, ২০২২ সাল থেকে দিল্লির হয়ে খেলা কুলদীপ যাদব এখন লখনউয়ের হয়ে খেলবেন। এদিকে, IPL ২০২৭-এর আগে এটিকে লিগের সবচেয়ে বড় ট্রেড ডিল হিসাবে বিবেচনা করা হচ্ছে। উভয় খেলোয়াড়ই IPL-এর ময়দানে যথেষ্ট অভিজ্ঞ এবং ভারতীয় ক্রিকেটেও তাঁরা তারকা খেলোয়ার হিসাবে বিবেচিত হন।
🚨 Announcement 🚨
Rishabh Pant and Kuldeep Yadav complete high-profile trade between @DelhiCapitals and @LucknowIPL.
Rishabh Pant all set to rejoin #DC at INR 15 Crore whereas Kuldeep Yadav will join #LSG at INR 13.5 Crore.
More Details ▶️ https://t.co/64HeOX143I… pic.twitter.com/tIEvj7fgNo
— IndianPremierLeague (@IPL) June 23, 2026
ঋষভ পন্থের ক্ষতি, কুলদীপের লাভ: IPL ঘোষণা করেছে যে, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ১৫ কোটি টাকায় বেতনে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এদিকে, ২০২৫ সালের নিলামে LSG তাঁর জন্য ২৭ কোটি টাকার দাম নির্ধারণ করেছিল। এর মানে পন্থ সরাসরি ১২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চিন-আমেরিকা-EU থেকে বিপুল পরিমাণে আসছে এই রাসায়নিক! কঠোর পদক্ষেপ ভারতের
অন্যদিকে, কুলদীপ যাদবের বেতন ২৫ লক্ষ টাকা বেড়েছে। IPL ২০২৬-এ দিল্লি ক্যাপিটালস তাঁকে ১৩.২৫ কোটি টাকায় কিনেছিল। তবে, এবার লখনউ ক্যাপিটালস তাঁকে ১৩.৫০ কোটি টাকায় কিনেছে।
আরও সহজে মিলবে ঋণ! RBI জারি করল নতুন নিয়ম, জানুন এখনই
উভয় খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরম্যান্স: আমরা যদি এই দুই খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ঋষভ পন্থIPL ২০২৫-এ তিনি ১৩ ইনিংসে মাত্র ৩৬১ রান করেছিলেন। এদিকে, ২০২৬-এ তিনি ১২ ম্যাচে মাত্র ২২২ রান করেন। ২৭ কোটি টাকার দামের মূল্য বিবেচনা করলে তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। অপরদিকে, কুলদীপ IPL ২০২৬-এর ১২ ম্যাচে ১১ ইনিংসে ১০ টি উইকেট নিয়েছেন। এমতাবস্থায়, এই দুই খেলোয়াড় দল পরিবর্তন করার মাধ্যমে নিজেদের পারফরম্যান্সে কতটা পরিবর্তন আনেন সেটাই দেখার বিষয়।




