0%

Vaibhav Sooryavanshi: BCCI সুযোগ দিতেই বাজিমাত সূর্যবংশীর! ভারতের জার্সি চাপানোর আগেই ভাঙলেন শচীনের এই রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবেশেষে ঘটলো প্রতীক্ষার অবসান। ২০২৬ সালে আয়োজিত আইপিএলে (IPL 2026) অসাধারণ পারফরম্যান্স করার ফল পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় সিনিয়র দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় মাঠে নামবেন তিনি। আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সফরের পাশাপাশি জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের দলেও নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মাঠে নামবেন বৈভব।

Will Vaibhav Sooryavanshi make his debut in team India?

আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া বৈভব সূর্যবংশীর পাশাপাশি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকেও দলে ধরে রেখেছে বিসিসিআই। এবার দেখার যে ওপেনিংয়ে কার সঙ্গে জুটি বাঁধবেন এই বিস্ময় বালক। আইপিএলের অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ ছক্কার মালিক হওয়া এই ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটারের জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে এটি, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

আপাতত ক্রিকেট বিশেষজ্ঞরা একটি বিশেষ পরিসংখ্যান সকলের সামনে তুলে ধরেছে যা অনুযায়ী শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন বৈভব। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার যখন প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তখন তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। যা ছিল সর্বকনিষ্ঠ হিসেবে ভারতীয় সিনিয়র স্কোয়াডে ডাক পাওয়ার রেকর্ড। কিন্তু শচীনের জন্য সেই রেকর্ড আর ছেড়ে রাখেননি বৈভব। মাত্র ১৫ বছর ৭০ দিন বয়সে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়ে মাস্টার-ব্লাস্টারের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চৌধুরী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker