Women will receive Rs 3,000 each from June 1 under Annapurna Bhandar

১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে কোনও এক দলীয় বিধায়কের প্রশ্নের উত্তরে শুভেন্দু একথা জানান। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে বিধায়কদের নির্দেশ দেন তিনি।
এই বিষয়ে আরও খবর
নির্বাচনের আগেই রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়েই সিদ্ধান্ত নেওয়া হল। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বরাদ্দ ছিল ১৭০০ টাকা। এই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাটছে নবনির্বাচিত বিজেপি সরকার। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে কিনা, সে বিষয়টিও স্পষ্ট নয়।
দলের এক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে শুরু হবে? সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ১ জুন থেকেই এই প্রকল্প চালু করবে রাজ্য সরকার।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পালাবদলের পর বিজেপির প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে শুরু হয় চর্চা। এই পরিস্থিতিতে আজ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল মহিলাদের। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর। মন্ত্রিসভার বৈঠকে নরনির্বাচিত সরকারের তরফে যে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অন্নপূর্ণা ভাণ্ডার নেই। এরপরেই নবান্নে আয়োজিত দলের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে এই প্রকল্পের প্রসঙ্গ ওঠে।
দলের এক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে শুরু হবে? সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ১ জুন থেকেই এই প্রকল্প চালু করবে রাজ্য সরকার। এছাড়ায় জয়ী বিধায়কদের একাধিক নির্দেশনামা দিয়েছেন শুভেন্দু।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



