0%

অনলাইন প্রতারণার শিকার হলে এবার ক্ষতিপূরণ দেবে RBI, কীভাবে পাবেন জানুন

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।Image Credit: PTI

নয়া দিল্লি: দিনে দিনে বাড়ছে প্রতারণা। নতুন নতুনভাবে জালিয়াতি হচ্ছে। আর এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণা বা সাইবার অ্যারেস্টের শিকার হচ্ছেন। গ্রাহকদের সুরক্ষায় এবার পদক্ষপ করতে চলেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। অনলাইন প্রতারণার শিকার হলে এবার ক্ষতিপূরণ দেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ছোটখাটো আর্থিক প্রতারণার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন কমপেনসেশন ফ্রেমওয়ার্ক বা ক্ষতিপূরণের কাঠামো তৈরি করা হয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক জানিয়েছে, আর্থিক প্রতারণার ৬৫ শতাংশই ৫০ হাজার টাকার নীচের অঙ্কের হয়।

আরবিআই জানিয়েছে, প্রস্তাবিত পরিকাঠামোয় কেউ যদি ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক প্রতারণার শিকার হন, তাহলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ১৫ শতাংশ করে দায় থাকবে গ্রাহক ও ব্য়াঙ্কের। বাকি যে অঙ্ক থাকবে, তা আরবিআই দেবে। টাকার অঙ্ক অল্প হলেও, এটা ছোট বিনিয়োগকারীদের জন্য অনেক বলেই উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এতে গ্রাহকরা তাৎক্ষণিক স্বস্তি পাবে।

তবে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, আর্থিক প্রতারণা হলে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে তা একবারই দেওয়া হবে। বারংবার আর্থিক প্রতারণার শিকার হলে, রিজার্ভ ব্য়াঙ্ক একাধিকবার ক্ষতিপূরণ দেবে না। একবারের জন্যই এই সুবিধা দেওয়া হবে।

একইসঙ্গে গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কোনও ভুল বা গাফিলতি না করেন, সে কথাও বলা হয়েছে রিজার্ভ ব্য়াঙ্কের তরফে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker