0%

ছবির প্রচারে গিয়ে ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা শাহিদ কাপুর,স্টেজ থেকে নেমে গেলেন অভিনেতা, তারপর…

প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখলে একটু ছুঁয়ে দেখার বা ছবি তোলার ইচ্ছা কার না থাকে! কিন্তু ইদানীং সেই ইচ্ছাই মাঝেমধ্যে গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সেলিব্রিটিদের জন্য। সম্প্রতি ‘ও রোমিয়ো’ ছবির গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ঠিক এমনই এক অনভিপ্রেত পরিস্থিতির মুখে পড়লেন বলিউড তারকা শাহিদ কাপুর।

অনুষ্ঠানে শাহিদ যখন মঞ্চে উপস্থিত, তখনই একদল অতি-উৎসাহী অনুরাগী হঠাৎ নিরাপত্তার বেষ্টনী ভেঙে মঞ্চে উঠে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, নিরাপত্তার খাতিরেই তড়িঘড়ি মঞ্চ ছাড়তে বাধ্য হন অভিনেতা। অনেকেই ভেবেছিলেন রাগের মাথাতেই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন শাহিদ। তবে কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা ভিড় সামলে পরিস্থিতি স্বাভাবিক করলে তিনি পুনরায় মঞ্চে ফিরে আসেন এবং অনুষ্ঠান সম্পন্ন করেন। তবে এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে, তারকাদের ব্যক্তিগত পরিসর বা ‘প্রাইভেসি’ এখন কতটা ঝুঁকির মুখে।

শাহিদ কাপুরই প্রথম নন, গত কয়েক মাসে একাধিক বার এমনই ‘ফ্যান মোমেন্ট’ তিক্ত অভিজ্ঞতায় বদলে গিয়েছে অন্য তারকাদের ক্ষেত্রেও।সম্প্রতি এক ছবির প্রচার সেরে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে রীতিমতো অস্বস্তিকর ও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় এই অভিনেত্রীকে। ভিড়ের চাপে তিনি কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। দক্ষিণী সুপারস্টার রাম চরণ যখন তাঁর সদ্যোজাত সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, তখন সাধারণ মানুষের ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে হাসপাতালের গেট দিয়ে ভেতরে ঢোকাই তাঁর জন্য দায় হয়ে পড়েছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker