অভিষেকের পার্টি অফিস ভাঙতেই সামনে এল ট্রাঙ্ক, কী লুকিয়ে রাখা হয়েছিল?

বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পার্টি অফিস ঘিরে শনিবার তৈরি হল ব্যাপক চাঞ্চল্য। প্রশাসনের তত্ত্বাবধানে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল ওই কার্যালয়। অভিযোগ, প্রয়োজনীয় নির্মাণ অনুমতি ছাড়াই বেআইনিভাবে ভবনটি তৈরি করা হয়েছিল।
কী পাওয়া গেছে অভিষেকের (Abhishek Banerjee) কার্যালয়ের ট্যাঙ্কে ?
ভাঙার কাজ চলাকালীন অফিসের ভিতর থেকে একটি রহস্যজনক ট্রাঙ্ক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সেদিন সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে প্রথমে রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। এরপর একে একে তিনটি বুলডোজার এনে শুরু হয় ভাঙার কাজ। অভিযান চলাকালীনই অফিসের ভিতর থেকে একটি ফাঁকা ট্রাঙ্ক বাইরে বের করে আনতে দেখা যায়।
স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে, ওই ট্রাঙ্কে আগে টাকা-পয়সা রাখা থাকতে পারে। পাশাপাশি সেখানে মূল্যবান কিছু সামগ্রীও ছিল বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বক্তব্য সামনে আসেনি। আমতলা এলাকাকে নিজের সংসদীয় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার জন্য ডিবিটি লিঙ্ক করিয়েছেন? এটা আদৌ নিরাপদ কিনা জানুন
উল্লেখ্য, এলাকার বর্তমান বিধায়কের দাবি, “এই পুরো বিল্ডিংটাই বেআইনি জায়গায় তৈরি হয়েছে।” সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। একদিকে বেআইনি নির্মাণের অভিযোগ, অন্যদিকে অফিস থেকে ট্রাঙ্ক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।




