একই পরিবারের শাশুড়ি-বৌমার আলাদা আবেদন? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পে ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্যের তরফে আয়োজিত জনকল্যাণ শিবিরেও অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু এই প্রকল্পের নিয়ম কানুন নিয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গিয়েছে মানুষের মনে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) এই নিয়ম জানেন?
একই পরিবারে যদি একাধিক মহিলা সদস্য থাকে তবে কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? এই প্রকল্পের ঘোষণার পরেই লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন। একই পরিবারে যদি একাধিক যোগ্য মহিলা থাকেন তবে তাঁরা কি আলাদা ভাবে আবেদন করতে পারবেন?

কী বলছে নিয়ম: অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা অনুযায়ী, আবেদন পদ্ধতি এবং যোগ্যতার একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে সরকার। নির্দেশিকা অনুযায়ী, একটি পরিবারের একাধিক মহিলা সদস্য যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তবে তাদের আবেদন খারিজ হবে না।
আরও পড়ুন : ট্রেন মিস হয়ে গিয়েছে? ওই টিকিটে ওঠা যায় অন্য ট্রেনে? জানুন রেলের নিয়ম
কারা পাবেন সুবিধা: ২৫-৬০ বছর বয়সীরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা সিএএর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। কোনও পরিবারে একাধিক মহিলা সদস্য যদি এই শর্তগুলি মেনে চলেন তবে তারা সকলেই আলাদা আলাদা ভাবে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন : সপ্তাহান্তে ভোগান্তি অব্যাহত, শিয়ালদহে ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন
আবেদন যদি সঠিক থাকে এবং বাকি সব শর্ত পূরণ হয় তবে একই পরিবারের একাধিক মহিলা সদস্য আর্থিক সাহায্য পাবেন। সরকারি সূত্রে খবর, কোনও পরিবারে দুটি বিবাহিত দম্পতি যদি আলাদা ভাবে বসবাস করেন এবং তাদের পৃথক রেশন কার্ড থাকে তবে প্রযুক্তিগত ভাবে তাদের পৃথক পরিবার হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারীরা আলাদা ভাবে আবেদনপত্র জমা দিতে পারবেন।




