0%

কম সময়ে বানিয়ে ফেলুন রাজস্থানের এই স্বাস্থ্যকর পদ, রেসিপি রইল

বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে মানুষ যাই খাবার খায় না কেন তা বরাবরই মেপে খায়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি এই রেসিপিটি রাজস্থানের প্রচলিত। দেখে নিন কিভাবে রাজস্থানের এই পথ আপনি বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রাজস্থানী এই রেসিপিটি (Recipe)

বাড়িতে অন্যান্য দিন আপনি হয়তো ডাল করে থাকেন। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি ডালের রেসিপি শেয়ার করব যা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। আর এটি মূলত রাজস্থানের একটি রেসিপি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe delicious rajasthani recipe using just a few ingredients

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার যাচাই প্রক্রিয়ায় বাধা! কেন আপত্তি অঙ্গনওয়াড়ি কর্মীদের?

উপকরণ:

বাজরা আধ কাপ

মুগ ডাল আধ কাপ

ঘি ২ চা চামচ

আদা বাটা ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

জিরে গুঁড়ো ১ চা চামচ

হিং এক চিমটে

নুন স্বাদমতো

প্রণালী: সারারাত বাজরা জলে ভিজিয়ে রাখুন। এর পর সকালে জল ঝরিয়ে বাজরা আর মুগ ডাল সিদ্ধ করুন প্রেসার কুকারে। এ বার কড়াইয়ে পরিমাণমত ঘি গরম করে নিন। তাতে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে নাড়াচাড়া করুন। এর পরে তাতে হিং দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভাল করে নাড়িয়ে নিন। তাতে হলুদ দিয়ে করে অল্প আঁচে খানিক্ষণ ধরে পুরো মিশ্রণটা নাড়ান। তার পর রান্না করা বাজরা, মুগ ডাল ও প্রয়োজন মতো নুন যোগ করুন। তারপর ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker