0%

কয়লা পাচার মামলায় বড় অ্যাকশন ED-র! কাদের তলব? তালিকা প্রকাশ্যে আসতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বহুদিন ধরেই কয়লা পাচার মামলা নিয়ে জোর চর্চা চলছে। সেই মামলাতেই এবার নতুন করে সক্রিয় হল ইডি (Enforcement Directorate)। ২০২৫ সালের নতুন কয়লা পাচার তদন্তে একাধিক কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের সন্দেহ, পাচার চক্রকে ঘিরে আর্থিক লেনদেন এবং ‘প্রোটেকশন মানি’-র অভিযোগের সঙ্গে কয়েক জনের যোগ থাকতে পারে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

কয়লা পাচার মামলায় ৬ জনকে তলব ইডির (Enforcement Directorate)

কয়লা পাচার মামলায় ইডি (Enforcement Directorate) তদন্তের স্বার্থে মোট ৬ জনকে তলব করেছে। এই তালিকায় রয়েছেন কয়েক জন পরিচিত কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন ওসি। ইডি সূত্রে খবর, কৃষ্ণা কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা এবং প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। তদন্তকারীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে চাইছেন বলে জানা গিয়েছে।

তদন্তে বিশেষভাবে উঠে এসেছে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। এর আগেই রাজ্য পুলিশের পক্ষ থেকে তাঁকে ক্লোজ করা হয়েছিল। অভিযোগ ছিল, কয়লা পাচার চক্রের কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া হত। সেই অভিযোগ ঘিরেই এবার নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইডি-র (Enforcement Directorate) দাবি, ২০২৫ সালের নতুন কয়লা পাচার মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই এই তলব। তদন্তকারীরা এখন জানতে চাইছেন, পাচার চক্রের সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং কোথায় কোথায় আর্থিক লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ এবার থেকে OMR-এর জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা! বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী সপ্তাহে তলব হওয়া ব্যক্তিদের হাজিরার পর তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। কয়লা পাচার মামলায় ইডি-র (Enforcement Directorate) এই নতুন পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker