0%

কাটল নোটবন্দির জট, ভারতীয় ২০০, ৫০০-এর নোট ব্যবহারে সবুজ সংকেত নেপালের!

এক দশক পর ভারতের নোটবন্দির জট কাটল নেপালে। অবশেষে মুদ্রা সংক্রান্ত নিয়মকানুন শিথিল করল গৌতম বুদ্ধের দেশ। এবার থেকে প্রতিবেশী ওই দেশে ২০০, ৫০০ টাকার নোট ব্যবহার করার অনুমতি ছিল না। কেবল ১০০ টাকা ব্যবহার করা হত। প্রায় দীর্ঘ এক দশকের সেই নিষেধাজ্ঞা এবার উঠল। ওই দেশে ভারতীয় ২৫ হাজার টাকা পর্যন্ত ২০০ এবং ৫০০ টাকার নোট রাখার অনুমতি দিল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। এই সিদ্ধান্তে পর্যটক ও স্থানীয়রা উপকৃত হবে। পর্যটন ব্যবসাতেও যথেষ্ট সুফল মিলবে। এমনই মত ওয়াকিবহাল মহলের।

ভারতীয় ও নেপালি নাগরিকদের দেশে যাতায়াতের সময় ২০১৬ সালের ৯ নভেম্বর অথবা তারও পরে ইস্যু করা ২০০ এবং ৫০০ টাকার ভারতীয় নোট বহনের অনুমতি দেওয়া হয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (এনআরবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রচলিত নিয়মকানুন সাপেক্ষে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভারতীয় নোট সঙ্গে রাখতে পারবেন। ২০১৬ সালে ভারতের নোটবন্দির পর নেপালে ২০০ এবং ৫০০ টাকার নোট রাখায় নিষেধাজ্ঞা জারি হয়। অধীনে কেবল ১০০ টাকার ভারতীয় নোট রাখার অনুমতি ছিল।

সংশোধিত নিয়মে ভারত ও নেপালের মধ্যে ভ্রমণ, বাণিজ্য সহজ হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও পারস্পরিক সম্পর্কের পাশাপাশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা ভারতীয় ৫০০ এবং ১০০০ টাকার নোট নেপালে নিষিদ্ধ থাকবে। সেগুলো দেশে আনা অথবা দেশ থেকে বার করা যাবে না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker