0%

কোথাও নেই বিরোধিতা! জনগণের পাশাপাশি বিজেপির প্রথম বাজেটে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাও, বলছে সূত্র

বাংলা হান্ট ডেস্কঃ ১৫ বছর তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে এসেছে বিজেপি। ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই সোনার বাংলাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তার যথার্থ প্রতিফলন হয়েছে বাজেটেও। সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নিয়োগ, এবারের বাজেটে প্রায় সব বিষয়েই জোর দেওয়া হয়েছে। তাতে একদিকে যেমন চওড়া হয়েছে রাজ্যবাসীর মুখের হাসি, তেমনই খুশি খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বস্ত সূত্র থেকে এমনটাই জানতে পেরেছে বাংলা হান্ট।

রাজ্য বাজেটে খুশি মমতা, বলছে সূত্র | (Mamata Banerjee)

বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এই বাজেটে এমন কোনও অংশ নেই যা বাদ গিয়েছে। ফলে বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না”। তৃণমূল বিধায়ক অশোক দেবও তাঁকে এই কথা জানিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। এবার জানা গেল, সত্যিই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কোনও ‘খুঁত’ খুঁজে পাননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা।

আরও পড়ুনঃ তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর মুখে ‘কালী’র নাম! ফিরহাদ ঘনিষ্ঠ এই ব্যক্তি আসলে কে জানেন?

বিশ্বস্ত সূত্রে বাংলা হান্ট জানতে পেরেছে, রাজ্য বাজেট সমর্থন করেছেন মমতা। এবারের বাজেটে তিনি খুশি। সেই কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (ফেসবুক, এক্স ইত্যাদি) বাজেটের বিষয়ে কোনও কথা বলেননি। ক্ষমতায় থাকাকালীন যে মমতা বিজেপির ছোট ছোট পদক্ষেপ নিয়েও সমালোচনা করতে ছাড়তেন না সেই মমতা বাজেট নিয়ে মুখে কুলুপ আঁটায় বাকিটা স্বাভাবিকভাবেই পরিষ্কার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে বাজেট পেশ হওয়ার পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ‘কালীঘাট তৃণমূলের’ অবস্থান স্পষ্ট করেছিলেন। ৬টি পয়েন্ট উল্লেখ করে করে ফেসবুকে বেশ কিছু কথা লিখেছিলেন তিনি। কুণালও পরিষ্কার করেছিলেন শুধুমাত্র বিরোধী আসনে আছেন বলে এই বাজেটের শুরু থেকেই বিরোধীতা করতে বসবেন না তারা।

Mamata Banerjee

রাজ্য বাজেট সম্পর্কে কুণাল লিখেছিলেন, নতুন সরকারকে আমরা সময় দিচ্ছি। শুরু থেকেই সর্বাত্মক বিরোধিতা নয়। কুণালের কথায় দিল্লি নির্ভরশীলতার কথা উঠে আসলেও বাজেটের কোনো খুঁত বের করতে পারেননি তারা। বিরোধী আসনে বসায় শুধু বলেছিলেন, নতুন সরকার যা ভালো কথা বলেছেন সেগুলো না করলে জনস্বার্থে প্রতিবাদ করব।

এবার সূত্র মারফৎ জানা গেল, বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। সেই কারণে বিরোধিতা করা তো দূর, দলের কোনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে কোনও পোস্টও করেননি তিনি। বিষয়টিকে বিজেপি সরকারের বড় প্রাপ্তি হিসেবে দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞমহলও।

Edited by Sharmi Dhar

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker