0%

কোন কোন সরকারি বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা? রইল লিস্ট

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ার পরেই আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ (Ayushman Bharat Scheme)। এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প এই প্রথম বার চালু হল পশ্চিমবঙ্গে। নবান্ন থেকে প্রথম সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। দরিদ্র ও প্রবীণ নাগরিকদের ৫ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা মিলবে’।

আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat Scheme) যুক্ত হয়েছে একাধিক হাসপাতাল

জানা যাচ্ছে, রাজ্যের একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হয়েছে আয়ুষ্মান ভারতের সঙ্গে। কিন্তু কোন কোন হাসপাতালে মিলবে এই সুবিধা? কারাই বা পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা আর কারা পাবেন না?

Which hospitals will provide ayushman bharat scheme

কোন কোন হাসপাতাল যুক্ত হয়েছে: আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যে হাসপাতালগুলি যুক্ত হয়েছে সেগুলি হল- আইডি: HOSP19P25108287 আইরিশ মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, আইডি: HOSP19P26132205 বি পি পোদ্দার হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড, আইডি: HOSP19P124345 ডিসান হাসপাতাল হার্ট ইউনিট, আইডি: HOSP19P25287249 সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, আইডি: HOSP19P162088 বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, আইডি: HOSP19P116327 রুবি জেনারেল হাসপাতাল লিমিটেড এবং আইডি: HOSP19P188922 এসকাগ সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন : ২ বছর বন্ধ ছিল টাকা, বিজেপি সরকার আসতেই বাংলার জন্য ২৭০০ কোটি ছাড়ল কেন্দ্র

কারা পাবেন সুবিধা: কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, একটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই প্রকল্পের (Ayushman Bharat Scheme) সুবিধা পাবেন মানুষ। যে সব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, যারা কাঁচা বাড়িতে বা এক কামরার ঘরে ঘরে থাকেন তারা পাবেন এই প্রকল্পের সুবিধা। এছাড়া তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা, ৭০ বছর বা তার ঊর্দ্ধে প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের আওতাভুক্ত। প্রবীণদের ক্ষেত্রে আয়ের কোনও ঊর্দ্ধসীমাও রাখা হয়নি।

আরও পড়ুন : অভিষেক নিরাপত্তায় কাটছাঁট, মমতাকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

প্রবীণ ব্যক্তিরা বাদে যাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি, যারা ইতিমধ্যেই CGHS, ECHS, CAPF এর মতো কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের যেকোনো একটি প্রকল্প বেছে নিতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker