0%

গরমমশলা বেশি পড়ে গিয়েছে? কষা মাংসের স্বাদ ফিরিয়ে আনবে এই ৩ উপকরণ

বাংলা হান্ট ডেস্ক: ছানার ডানলা হোক অথবা কষা মাংস রান্নার শেষে গরম মশলা দিলে এই দুটি রান্নার স্বাদ বা গন্ধ দুটোই কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু রান্নার ক্ষেত্রে মশলার অনুপাত একটু ১৯-২০ হলেই তার স্বাদ বিগড়ে যায়। ঠিক তেমনি গরম মশলার পরিমাণ যদি তুলনামূলকভাবে বেশি হয়ে যায় তাহলে রান্না তেতো হয়ে বিস্বাদ লাগে। এইরকম ধরনের অসুবিধা সম্মুখীন আপনি হলে তখন রান্না ফেলে না দিয়ে ঘরোয়া এই টোটকায় আপনি উপকার পেতে পারেন (Cooking Tips)।

তেতো কষা মাংস সুস্বাদু হবে এই ৩ উপায়ে (Cooking Tips)

মাঝেমধ্যে রান্না করতে গেলে এমন ভুলভ্রান্তি হয়েই থাকে। কখনও মনের ভুলে এক মশলা দু’বার দিয়ে ফেলা, গরমমশলা হাত থেকে বেশি প়ড়ে যাওয়ার মতো ভুল হয় যে কোনও বাড়িতেই। এরকম হলে পরে রান্না ফেলে না দিয়ে ঘরোয়া উপকরণ এর মাধ্যমে আপনি রান্নার স্বাদ আবার ফিরিয়ে আনতে পারেন। এর জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। পাশাপাশি আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Cooking Tips make bitter or astringent meat delicious with these 3 methods

আরও পড়ুন: আর কতদিন বাকি দুর্গাপুজো? ২০২৬ সালের তিথি, দিনক্ষণ ও দেবীর আগমন-গমনের পূর্ণ তথ্য

রান্নায় বেশি গরমমশলা পড়ে গেলে তিনটি উপাদান মেশাতে পারলেই আবার রান্নার স্বাদ ফিরে পেতে পারেন।

১) রান্নায় মিশিয়ে দিন অর্ধেকটা লেবুর রস

২) এর সঙ্গে মেশাতে হবে আধ চা চামচ চিনি

৩) সব শেষে মেশাতে হবে সামান্য ঘি

অনেক সময়ে এই তিনটি উপকরণ হেঁশেলে থাকে না। সে ক্ষেত্রে খাবারে গরমমশলা বেশি হয়ে গেলে আলু বা সেদ্ধ করা ডাল যোগ করে দেওয়া যায়। আর এই গুলো মেনে চললেই আপনার হাত ফসকে পড়ে যাওয়া গরম মশলা অতিরিক্ত হয়ে গেলে তা আপনি আবার পুনরায় সঠিক পরিমাণে নিয়ে আসতে পারবেন খাবারের স্বাদে (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker