নিরামিষেই জমে যাবে ভোজ! চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু পনির কোফতা

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে চিন্তা করে আর লাভ নেই। কারণ , আপনি সামান্য কিছু উপকরণ ও পনির দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির কোফতা (Recipe)
বাড়িতে যদি পনির থাকে, তাহলে একঘেয়ে পনিরের ঝোল না বানিয়ে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: আকাশ ছোঁয়া সোনার দাম! এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন দেখুন আজকের রেট
উপকরণ: পনির ২০০ গ্রাম, সিদ্ধ পেঁয়াজ বাটা ৩ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাজু-চারমগজ-ক্ষীর বাটা ৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, টক দই ৪ চা চামচ, গোটা গরম মশলা ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল ৪ চা চামচ, ঘি ১ চা চামচ, কেশর ৭-৮টি, ক্রিম আধ কাপ, পেস্তা কুচি ১ চা চামচ, আমন্ড কুচি ১ চা চামচ, কাজু কুচি ১ চা চামচ, কিশমিশ ১০-১২টি, নুন-চিনি পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে পনির গুলোকে মেখে নিন। এরপর অল্প কিছুটা পনির কেশর দিয়ে মেখে বাদামকুচি মিশিয়ে পুর তৈরি করুন। পনিরের ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ও কিশমিশ পুরে গোল গোল কোফতার আকার দিন। কড়াইয়ে লাল করে ভেজে নিতে হবে কোফতা। এ বার কড়াইয়ে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। সিদ্ধ পেঁয়াজ বাটাও দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন, হলুদ দিয়ে ভাল করে কষতে হবে। কষা এবার মিনিট দুয়েক বাদে দুধে ভেজানো কেশর ও ক্রিম দিন। সবশেষে গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।




