পড়ুয়াদের প্রার্থনার নিয়মে পরিবর্তন, রাজ্যের স্কুলগুলিতে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশ

সবদিক নিউজ: ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটির মেয়াদ। এই ছুটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি জানানো হয়েছে, গরমের ছুটির পর স্কুল খুললে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রার্থনায় বন্দেমাতারাম গান গাইতে হবে (Vande Mataram)। আর এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্যের সব স্কুলে শুরু হবে ‘বন্দে মাতরম’ গেয়ে প্রার্থনা (Vande Mataram)
প্রতিটি জেলার প্রধান শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, গরমের ছুটির পর স্কুল খুললেই প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে বন্দেমাতারাম (Vande Mataram) গাইতে হবে। পাশাপাশি বর্তমানে সরকারি নির্দেশিকার ফলে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের কোন স্থায়ী সভাপতি নেই।

8th Pay Commission নিয়ে নতুন আপডেট! কবে থেকে মিলবে নতুন বেতন?
যার কারণবশত এই দুই পর্ষদ এখন অস্থায়ীভাবে সরকারি আধিকারিকরাই দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অর্ধেক স্কুলে সকালে জাতীয় সংগীত জনগণমন ও রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া হয়। তবে এবার সংযোজিত হবে বন্দেমাতরমও।
পাশাপাশি জানা যায় স্কুল খুললে ক্লাসে বন্দে মাতারাম গানের প্রথম ছয়টি স্তবকের প্রিন্ট পড়ুয়াদের দিয়ে দেওয়া হবে। এছাড়াও গানটি গাওয়া হচ্ছে কিনা তা স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে দফতরে। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে বন্দেমাতারাম নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর এক নির্দেশিকায় বলা হয়, এবার থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে। এছাড়াও‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে। একইসঙ্গে বলা হয়, রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে (Vande Mataram)।



