0%

ফ্লাইটের দরকারই পড়বে না, ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন হায়দরাবাদ থেকে চেন্নাই! বিরাট ঘোষণা রেলের

নয়া দিল্লি: ভাবুন তো আপনি হায়দরাবাদে ব্রেকফাস্ট করছেন আর চেন্নাইতে লাঞ্চ। বিমানে যাতায়াত করলে এটা সম্ভব হলেও, ট্রেনে যাতায়াত করলে তা কখনওই সম্ভব নয়। তবে এই অসম্ভবও সম্ভব হতে চলেছে এবার। ভারতের হাই স্পিড রেলের পরিকল্পনা আরও এগোচ্ছে। বুলেট ট্রেন ছুটতে পারে হায়দরাবাদ থেকে। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাই স্পিড রেল করিডরে হায়দরাবাদ থেকে চেন্নাই, বেঙ্গালুরু, পুণের মতো শহরে যাতায়াত করা আরও সহজ হবে।

বুলেট ট্রেনের রুট ও সময়-

বুলেট ট্রেন দক্ষিণ ভারতের যোগাযোগ ব্যবস্থাই  বদলে দিতে পারে। যদি এই প্ল্য়ান সম্মতি পায় এবং সম্পূর্ণ হয়, তাহলে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিটেই হায়দরাবাদ থেকে চেন্নাইতে পৌঁছে যাওয়া যাবে। বর্তমানে এই দূরত্ব পার করতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগে ট্রেনে। এতে পর্যটক থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়ী সকলের সুবিধা হবে।

প্রস্তাবিত বুলেট ট্রেনে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মধ্যে যাতায়াতের সময়ও ৮ ঘণ্টা থেকে কমে ২ ঘণ্টা ৮ মিনিটে কমে আসবে। অর্থাৎ ফ্লাইটের মতোই কম সময়ে এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাওয়া যাবে। ফ্লাইটের টিকিটের মতো ওত খরচ হবে না, আবার অল্প সময়ে গন্তব্যে পৌঁছেও যাওয়া যাবে।

কত খরচ হবে?

বুলেট ট্রেনের পরিকাঠামোর জন্য কেন্দ্র আনুমানিক ১৬ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে। শীঘ্রই এই করিডর তৈরির জন্য জমি অধিগ্রহণও শুরু করা হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker