পিঁপড়ের হাত থেকে চিনি-সুজি বাঁচাতে এই টোটকা একবার ব্যবহার করেই দেখুন

বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘরের একটি ছোট্ট চেনা ছবি আপনাদেরকে দেখাই। যেখানে সুজি অথবা চিনির কৌটর মধ্যে পিঁপড়ে মাঝে মধ্যে হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব যা ব্যবহার করে আপনি রান্নাঘরের এই কৌটোর থেকে পিঁপড়ে অনায়াসে দূর করতে পারবেন। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।
পিঁপড়ে তাড়াতে দামি কিছু নয়, এই জিনিসই যথেষ্ট (Cooking Tips)
১) চিনির কৌটোর সবচেয়ে বড় এবং বিশ্বস্ত রক্ষাকবচ হল লবঙ্গ। এই ছোট্ট মশলাটির ঝাঁঝালো গন্ধ পিঁপড়েরা একদমই বরদাস্ত করতে পারে না। চিনির পাত্রে ৩ থেকে ৪টি আস্ত লবঙ্গ ফেলে রেখে দেখুন।
২) সুজি বা চিনির পাত্রের ভেতরে ছোট এক টুকরো দারুচিনির কাঠি রেখে দিলেই কেল্লাফতে। এই মশলার প্রাকৃতিক তেল পিঁপড়েকে দূরে রাখবে।

আরও পড়ুন: সোনার বাজারে বড় স্বস্তি! আজকের ২২ ও ২৪ ক্যারেটের নতুন দাম এক নজরে দেখে নিন
৩) ২-৩টি শুকনো তেজপাতা চিনির কৌটোর মধ্যে গুঁজে দিন। তেজপাতার তীব্র ও ভেষজ গন্ধ পিঁপড়েদের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। এর ফলে পিঁপড়েরা পথ হারিয়ে পালাবে কিন্তু আপনার চিনির গুণমান থাকবে একদম অক্ষুণ্ণ।
৪)আজই রান্নাঘরের এই সহজ এবং সুগন্ধি টোটকাগুলো ব্যবহার করে দেখুন। নিমিষেই দূর হবে পিঁপড়ের উপদ্রব, আর আপনার হেঁশেল থাকবে সুরক্ষিত (Cooking Tips)।




