প্রতিবেশীর পাশে, ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ৮ জেলায় ১৪টি স্কুল নির্মাণ করবে ভারত!

প্রতিবেশীর পাশে ভারত। নেপালের ভূমিকম্প-বিধ্বস্ত আটটি জেলায় ১৪টি স্কুল নির্মাণ করবে দিল্লি। এর জন্য ৫৬ কোটি ২ লক্ষ নেপালি রুপি বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের তরফে। এইসঙ্গে হিমালয় অঞ্চলের দেশটির দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে নয়াদিল্লির তরফে।
বুধবার কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেপালের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (শিক্ষা) সঙ্গে ভারত সরকার একটি চুক্তি স্বাক্ষর করছে। ওই চুক্তি অনুযায়ী, ৫৬ কোটি ২ লক্ষ নেপালি রুপির অনুদানে নেপালের আট জেলায় ১৪টি স্কুল নির্মাণ করা হবে।
আরও পড়ুন:
গোর্খা, নুয়াকোট, ধাদিং, দোলাখা, কাঠমান্ডু, কাভরেপালানচোক, রামেছাপ এবং সিন্ধুপালচোক জেলাগুলিতে স্কুলগুলি নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে। নেপালের এই অঞ্চলগুলি বিগত কয়েক বছরের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প হয়। যাতে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
সূত্রের খবর, ভারতের আর্থিক সাহায্যে তৈরি ১৪টি স্কুলকে ভূমিকম্প নিরোধক ব্যবস্থা থাকবে। স্কুলগুলিতে থাকবে জরুরি আসবাব-সহ একাধিক শ্রেণিকক্ষ, ছাত্রী ও ছাত্রদের জন্য আলাদা শৌচালয় ইত্যাদি। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে ২০২৪ সালে ভারতের ভূমিকম্প পরবর্তী ত্রাণ সাহায্যের টাকায় নেপালে ৭০টি স্কুল নির্মাণ হয়, এছাড়ায় তৈরি হয় ত্রিভূবন ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



