0%

বায়োপ্সি নয়, বিশেষ ব্রাশেই ধরা পড়বে মুখগহ্বরের ক্যানসার! যুগান্তকারী আবিষ্কার ব্রিটিশ গবেষকদের – সবদিক

গোটা বিশ্বে ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠেছে মুখগহ্বর বা ওরাল ক্যানসার। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ৬ লাখের বেশি মানুষ মুখগহ্বর ক্যানসারে আক্রান্ত হন। এই পরিস্থিতিতে মুখগহ্বরের ক্যানসার প্রতিরোধে বিশেষ চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছেন লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সূচ ফোটাতে হয় নাএমন এক পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন। তাঁরা বিশেষ ব্রাশ আবিষ্কার করেছেন যার মাধ্যমে ঘণ্টা খানেকের মধ্যে মুখগহ্বর ক্যানসার চিহ্নিত করা যাবে। এখন মুখে সার্জারি করে বায়োপ্সির মাধ্যমে মারণ রোগ চিহ্নিত করা হয়। গবেষকরা ব্রাশের সাহায্যে মুখের ভেতরে লালারসের নমুনা সংগ্রহ করেন। সেখানের কোষ পরীক্ষা করে দেখা হয়। গবেষকদের দাবি এখনকার স্ক্যালপেল বায়োপ্সি পদ্ধতি অত্যন্ত যন্ত্রণাদায়ক। সংক্রমণের ঝুঁকি বাড়ে।

– বিজ্ঞাপন –

দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তামাক সেবন, মদ্যপান, এইচপিভি ভাইরাসের সংক্রমণ ও সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে মুখগহ্বরের ক্যানসার হয়। অ্যাডভান্সড স্টেজের আগে এই মারণ রোগ চিহ্নিত করা যায় না। তাই মৃত্যুর হার বেশি। ব্রাশের সাহায্যে খুব সহজে মুখের ভেতরে থাকা ক্যানসার সৃষ্টিকারী কোষ চিহ্নিত করা সম্ভব বলে দাবি গবেষকদের। হেডলাইন, স্লাগ, মেটা ও ট্যাগ দিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker