0%

বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ টাকা খরচ! টিকিটের দামে কেনা যাবে বিলাসবহুল SUV

সবদিক নিউজ: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের সব থেকে উত্তেজক ম্যাচটি অবশেষে উপস্থিত। এবারের বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup Final) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) মুখোমুখি হবে স্পেনের (Spain)। এই হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে সমগ্র বিশ্বজুড়েই চরম উত্তেজনাপরিলক্ষিত হচ্ছে। দুই দলেই তারকাখচিত এই ম্যাচটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ২০ জুলাই (রবিবার) সম্পন্ন হবে। এদিকে, এই ফাইনাল ম্যাচ আমেরিকায় টিকিট রিসেলের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী এই দুর্দান্ত ম্যাচটি রাত ১২ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে।

বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup 2026) দেখতে লক্ষ লক্ষ টাকা খরচ!

লড়াই টিকিট বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে: জানিয়ে রাখি যে, টিকিট রিসেল মার্কেটপ্লেস ‘টিকপিক’-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ক্রিকেট অনুরাগীরা ফাইনাল ম্যাচের জন্য বিপুল অর্থব্যয় করছেন। যা এদিকে আমেরিকান ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত করেছে। ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, এই ঐতিহাসিক ফাইনালটি দেখার জন্য দর্শকরা প্রতিটি টিকিটের জন্য গড়ে ১১,৩২৭ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ টাকা) প্রদান করেছেন। আমেরিকান ক্রীড়া ইতিহাসে যেকোনও ক্রীড়া ইভেন্টের জন্য এটিই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ গড় ক্রয়মূল্য।

You will be surprised to know the ticket prices for the FIFA World Cup Final.

এদিকে, এই ফুটবল ম্যাচটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ‘সুপার বোল LVIII’-র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। যেখানে টিকিটের গড় মূল্য ৯,৪১১ ডলার (প্রায় ৯ লক্ষ টাকা) রেকর্ড করা হয়েছিল।

 বাইক ট্যাক্সি ও অটো চালকদের জন্য সুখবর! এই রাজ্যে EV-র ক্ষেত্রে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি

সবচেয়ে সস্তা টিকিটটিরও দাম আকাশছোঁয়া: যাঁরা স্টেডিয়াম থেকে ফুটবলের এই ঐতিহাসিক ম্যাচটি প্রত্যক্ষ করতে চান তাঁদের বিপুল অর্থব্যয় করতে হচ্ছে। ‘টিকপিক’-এ লিস্টেড সবচেয়ে সস্তা টিকিটটির দাম ছিল ৬,৯৪৩ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭ লক্ষ টাকা)। তবে, এত চড়া দাম সত্ত্বেও টিকিটের চাহিদায় কোনও কমতি নেই।

 রেহাই পাবে না শত্রুরা! ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে INS মালভান, চমকে দেবে এই যুদ্ধজাহাজের ক্ষমতা

বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছনোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেখানে স্পেন তাঁর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইবে; অন্যদিকে, মেসি টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে তাঁর দুর্ধর্ষ কেরিয়ার আরও স্মরণীয়ভাবে শেষ করতে চাইবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker