0%

ভারতীয় দলে পরিবর্তন! IPL-এর পরে এই তারকার বদলে সূর্যবংশীকে সুযোগ দেবেন গম্ভীর? মাথায় হাত ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে ২০২৬ সালে আয়োজিত আইপিএল। বেশ কিছু নতুন তারকাকে এবারের টুর্নামেন্ট তারকার পরিচিতি দিয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অনায়াস দক্ষতায় বিশ্বের নামী দামি বোলারদের করা ডেলিভারিগুলিকে বাউন্ডারির সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি। তাই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ গৌতম গম্ভীরকে ক্রিকেট বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যাতে এই বিস্ময় বালক এই বয়স থেকেই ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারেন।

এই তারকার বদলে সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) সুযোগ দেবেন গম্ভীর?

এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তবে কি টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জেতা দলে পরিবর্তন আনবেন গম্ভীর। অনেকেই চাইছেন এমনটা সিদ্ধান্ত নিতে যাতে পিছপা না হন ভারতকে পরপর দুটি আইসিসি ট্রফি জেতানো কোচ। দলগত ভাবে ভালো খেললেও ভারতীয় দলের বেশ কিছু তারকার পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভক্তরা।

আরও পড়ুন: শ্বাস ফেলার সময় নেই ভারতীয় দলের! IPL শেষ হওয়া মাত্রই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

তার মধ্যে সবচেয়ে বড়ো নাম হলো সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতালেও সূর্যকুমার যাদবের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কেউই। ঠিক তেমনই অভিষেক শর্মার ধারাবাহিকতার অভাব অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে তিলক ভার্মার পারফরম্যান্সেও। ফলে ভবিষ্যতে দল থেকে বাদ পড়তে চলেছেন এই তিন তারকা।

Gautam Gambhir will give Vaibhav Suryavanshi playing time in Team India after IPL 2026.

অভিষেক শর্মা বা তিলক ভার্মা আইপিএলের মঞ্চে নিজেদের পুরনো প্রতিভার ঝলক দেখিয়েছেন এবং মাঝেমধ্যে রান করেছেন। কিন্তু একজন ব্যাটার হিসেবে হতশ্রী বিশ্বকাপ কাটানোর পরে আইপিএলের মঞ্চেও সাফল্য পেতে দেখা যায়নি সূর্যকুমারকে। ফলে এখন তার অতি বড় ভক্তও স্বীকার করছেন যে অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও আর সেই দলে জায়গার যোগ্যতা রাখেন না স্কাই।

আরও পড়ুন: বাকি আর কেবলমাত্র একটি কাজ! তারপরেই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন কোহলি?

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সূর্য কুমার যাদব কে বাদ দিলে ভারতীয় দলের অধিনায়ক হবেন কে? এই বিষয়ে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবেন সঞ্জু স্যামসন বা হার্দিক পান্ডিয়ার মতো সিনিয়ররা। তবে আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজে হয়তো এত বড় সিদ্ধান্ত নেবেন না গম্ভীর। ফলে নিজেকে প্রমাণের জন্য এখনো আফগানিস্তান বা আয়ারল্যান্ড সিরিজটি হাতে পাবেন সূর্যকুমার।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker