0%

‘মুঘল শাসক’ মমতার ক্লিনিক্যাল কনসাল্ট প্রয়োজন! তৃণমূলের অপশাসন নিয়ে বিস্ফোরক ইন্দ্রনীল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। সম্প্রতি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরোনোর সময়েই সাংবাদিকদের মুখোমুখিন হন ইন্দ্রনীল। এরপর মমতার অপশাসন থেকে শুরু করে কুনাল ঘোষকে ডিম ছোঁড়া থেকে মেসি কান্ড নিয়ে মুখ খুললেন তিনি। কি বললেন? চলুন দেখে নেওয়া যাক।

বাংলায় আইনের শাসন চলছে শাসকের আইন নয় : ইন্দ্রনীল খাঁ

টাইম মেশিন থেকে বেরিয়ে আসা উচিত। এটা মোঘল সাম্রাজ্য চলছে না, আর এখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও চলছে না। মমতার সরকার ও মোঘল সাম্রাজ্যে এসব হত, শাহজাহান জাহাঙ্গীররা ভারতের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের সাম্রাজ্য চালাতো। এখন না মুঘলরা আছে আর না মমতার সরকার। সুতরাং দিদির শাসন যখন নেই তখন জাহাঙ্গীরের ভুল ধারণাটা ভাঙিয়ে দেওয়া উচিত। ভুল ভেঙে বাস্তবে ফিরে আসা উচিত। এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে শাসকের আইন নেই।

কুণাল ঘোষকে ডিম ছোঁড়া নিয়ে যা বললেন

এরপর কুণাল ঘোষকে ডিম ছোঁড়ার ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের উপর ভরসা রেখে যদি কেউ চিঠি দেয় যে তার থেকে বিচার পাবেন। তাহলে বুঝতে পারছেন এখন যে ভারতীয় জনতা পার্টির সরকার ও কেন্দ্রীয় সরকারের উপর ভীষণভাবে আস্থা আছে তার মানে সৌগত রায়ের। তৃণমূলের বর্ষীয়ান নেতারও ভরসা রাখতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ জনকল্যাণ শিবিরে ভিড় এড়াতে আগে জানুন সময়সূচি, কতক্ষণ মিলবে পরিষেবা জানুন

ক্লিনিক্যাল কাউন্সিলিংয়ের প্রয়োজন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ভাবতে ও বিশ্বাস করতে পারছেন না যে ওনার অত্যাচার, বঞ্চনার শিকার হয়ে বাংলার মানুষ ওনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আউট করে দিয়েছে। ওনার যে থ্রেট কালচারের পরিস্থিতি চালু রেখেছিলেন সেটা এখন অতীত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান, অনেক সময় কারোর যদি এমন শক লাগে যে বিশ্বাসই করতে পারছে না। অথচ বাকিদের কাছে সেটা অবশ্যম্ভাবী। ওনার ক্লিনিক্যাল কনসাল্ট হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ইন্দ্রনীল। মনোবিদ কেউ থাকলে কাউন্সেলিং করলে ভালো হতে পারে।

অরূপ বিশ্বাসের প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, উনি যদি ভাবেন তিনি আইনের ঊর্ধ্বে আছেন কি করে হবে? শাহজাহান জাহাঙ্গীররা এক সময় ভাবত পশ্চিমবঙ্গে মুঘল শাসন চলছে। তাঁদের সেই ভ্রম কেটে গেছে। এখন অরূপের মধ্যে রয়েছে বাস্তব দেখতে পাবেন। এসব নাটক না করে ওনার বলা উচিত ১০ টাকার জলের বোতল ২০০ টাকায় কে বেচলো? আর অতিরিক্ত ১৯০ টাকাটা কেন নিল? এছাড়া মেসির সাথে যে অসভ্যতা তিনি করেছিলেন সেটা পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের কাছে সেটা খুবই অপমানজনক হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker