0%

রাজনৈতিক মঞ্চে জয়, সিনেমা আটকে! কবে মুক্তি পাবে বিজয়ের জন নয়াগণ?

তামিল অভিনেতা-রাজনীতিবিদ বিজয় (Thalapathy Vijay) ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেও, তাঁর বিদায়ী ছবি ‘জন নয়াগণ’ এখনও সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আটকে রয়েছে। শুক্রবার প্রযোজক ভেঙ্কট কে নারায়ণা জানান, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এখনও ছবিটিকে অনুমোদন দেয়নি। পঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ভেস্তে যাওয়ার কয়েক মাস পরেও ছবিটি অনিশ্চয়তায় রয়েছে।

মন্দিরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে তিনি জানান, ছবিটি এখনও সার্টিফিকেটের অপেক্ষায়। তাঁর আশা, খুব শিগগিরই অনুমোদন মিলবে এবং তখনই বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, তিনি মন্দিরে এসেছেন পূজা দিতে এবং বিজয় মুখ্যমন্ত্রী হওয়ায় আনন্দ প্রকাশ করতে।

ছবিটি মূলত ৯ জানুয়ারি পঙ্গল উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। বিষয়টি মাদ্রাজ হাই কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

সেন্সর বোর্ড প্রথমে কিছু কাটছাঁটের পরামর্শ দেয় এবং পরে ছবিটিকে রিভাইজিং কমিটিতে পাঠায়। অভিযোগ ওঠে, ছবিতে ভারতীয় সেনাবাহিনীর প্রতীক ব্যবহারে অনুমতি নেওয়া হয়নি এবং কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

আরও পড়ুন: ‘আমি কাউকে জবাব দিতে দায়বদ্ধ নই’, আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন আদনান সামি

প্রযোজনা সংস্থা আদালতের দ্বারস্থ হলেও পরে মামলা প্রত্যাহার করে সরাসরি সেন্সর বোর্ডের সঙ্গে আলোচনা চালানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এপ্রিল মাসে ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যায়, যা প্রযোজকদের জন্য বড় ধাক্কা। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ছবির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ বিজয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিকেই তাঁর শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছিল। তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ দল গঠন করে ২০২৬ সালের নির্বাচনে জিতে ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে তাঁর সেই বিদায়ী ছবি এখনও দর্শকদের সামনে আসেনি।

আরও পড়ুন: হাসপাতালে দর্শনা বণিক! কেমন আছেন এখন?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker