সপ্তমীতে অম্বরীশের মহাভোজ! ইলিশ, কাতলা, ভেটকির এমন খাঁটি বাঙালি মেনু দেখেই জিভে জল আসবে আপনার

ওজন কমিয়ে ফিট অম্বরীশ (Ambarish Bhattacharya), পুজোয় কি ডায়েট নাকি ভুরিভোজের চটজলদি আয়োজন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এক প্রাণখোলা সাক্ষাৎকারে ষষ্ঠী থেকে নবমী নিজের রাজকীয় মেনুর সব রহস্য ফাঁস করলেন অভিনেতা। যেসব সুস্বাদু খাবার রয়েছে অম্বরীশের ভোজের তালিকায় (Durga Puja food menu), আপনারও জিভে জল আসবেই-
Ambarish Bhattacharya: পুজোয় জোড়া রিলিজ, কেরালায় শুটিংয়ের একঝাঁক মজার গল্প, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’কে কী বললেন অভিনেতা অম্বরীশ?
পুজোর আগে তো অনেকখানি ওজন ঝরে গেল, সেটা কী করে হলো?
অম্বরীশ ফাঁস করলেন তার ওজন ঝরানোর রহস্য। না, ওই আর কি একটু খাওয়া-দাওয়া পরিমিত করা, একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা। এইগুলো করেছি আমি গত এক-দেড় বছর, তাতে করে একটু ওজন কমেছে। আসলে বয়স বাড়ছে, ওজন বেশি হওয়া তো খুব একটা কাজের কথা নয়, হাঁটু অনেক সময় ড্যামেজ হতে পারে। আর আমাদের তো প্রচুর আউটডোর করতে হয় বা আমি তো ঘোরাঘুরি খুব ভালোবাসি, নানান জায়গায় বেড়াতে গেলে মূলত পায়ে হেঁটেই ঘুরতে হয়। সেইগুলো যাতে করতে পারি, সেইজন্য একটু হালকা ওজন কমানোর চেষ্টা করলাম
‘এটা রোবোটিক পুজো!’ প্রাণহীন উৎসব কেন মনে হচ্ছে অভিনেত্রী দেবলীনা দত্তের?
পুজোতেও কি আপনি ডায়েট মেইনটেইন করছেন, নাকি আবার ভোজনরসিক ছিলেন সেই জায়গাতেই ফিরে গেছেন?
‘পুজোর চারদিন কোনো ডায়েট আমি মানি না। পুজোর চারদিন আমার যা চিরকালীন মেনু, সেটাই আমি খাচ্ছি’। হাসতে হাসতে জবাব অম্বরীশের। এরপরেই দিলেন সেই বিশাল খাঁটি বাঙালি মেনুর লিস্ট-‘ ষষ্ঠীর দিন একটু নিরামিষ লুচির ওপরে থাকে। সপ্তমীর দিন মাছের ওপরে থাকে কাতলা, ভেটকি, সমস্ত যেটা ভালো পাওয়া যাবে, তার সঙ্গে পোলাও থাকে, চাটনি থাকে, দু-তিন রকম মিষ্টি, রাবড়ি এ সমস্ত থাকে। এবার উপরি পাওনা হচ্ছে
দুটো সপ্তমী। একদিন ইলিশ হবে, একদিন কাতলা বা ভেটকি ভাপা হবে, আর একদিন ইলিশ মাছের সর্ষে দিয়ে একদম মাখা-মাখা একখানা কিছু একটা হবে আর কি! অষ্টমীর দিন অবশ্যই খিচুড়ি ভোগ, লাবড়া বা আলুর দম, বোঁদে এগুলো থাকে। নবমীর দিন অবশ্যই মাটন থাকে, মাটনের সঙ্গে ভাত বা হলুদ পোলাও। আর দশমীর দিন মোটামুটি ওরকম কোনো নির্দিষ্ট মেনু থাকে না, যা পাওয়া যায় দশমীর দিনটা সেইভাবেই কেটে যায়। তবে হয়তো একটু মন খারাপ থাকে, কারণ দশমীতে তো পুজো শেষ হয়ে গেল!
Sayantika Banerjee: “গ্যাস্ট্রিক, ইনফ্লামেশনে ফোলা শরীর, ডিপ্রেশন”, নিজেকে সামলে কীভাবে পুজোর আগেই ১০ কেজি ওজন কমালেন সায়ন্তিকা?
এই খাবারদাবারগুলো কি সমস্ত বাড়িতেই হবে নাকি রেস্তোরাঁয় যাওয়া হবে নাকি নিমন্ত্রিত বাড়ি? কোনটা?
একেবারে সঙ্গে সঙ্গে স্বতস্ফূর্ত জবাব অম্বরীশের, ‘সব বাড়িতে, সব বাড়িতে! সব বাড়িতেই হয় আমার তবে নিমন্ত্রণ তো আছেই।’
‘জ্যান্ত দুর্গা’দের পাশে দাঁড়ানোই পুজোর আনন্দ, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অপরাজিতা
এই পুজো ক’দিন কীভাবে কাটবে? আর কী কী প্ল্যান?
‘এই কদিন রেস্ট, বাড়িতে রেস্ট, পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে একটু আড্ডা, একটু গান-বাজনা শোনা, বই পড়া, টুকটাক বন্ধুবান্ধবদের কিছু বাড়ির পুজো হয়, সেগুলোতে একটু যাওয়া। বাকি সময়টা খাওয়া-দাওয়া, গান শোনা, শুয়ে থাকা এভাবেই কেটে যাবে পুজোটা’, সহাস্য উত্তর অম্বরীশের।



