0%

সরকারি কর্মীদের জন্য পরপর ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসে বেশ অনেকগুলোই ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। আসছে জুলাই মাস। আর নতুন মাসের শুরুতেও রয়েছে পরপর ছুটির (Government Holiday) সুযোগ। ইতিমধ্যেই ছুটির বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তরফে। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখে নিন।

সরকারি কর্মীদের ছুটির তালিকা | Government Holiday

জুলাই মাসের প্রথমেই ১ জুলাই রয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ওই দিন সকল সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই দুপুর ২টোর পরে সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ১ জুলাই অর্থাৎ বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে।

জুলাই মাসের প্রথম সপ্তাহে পরপর দু’দিন ছুটির ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বাংলায় বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম বাজেট থেকে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা হয়েছে। বলা হয়েছে, প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ছে ৬ জুলাইও। ৬ জুলাই দিনটিতে পূর্ণদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি এই ছুটির অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন! কেন্দ্রের ধামাকা প্রকল্প, আবেদন থেকে যোগ্যতা সব জানুন

উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে স্মরণীয় করে তুলতে উচ্চশিক্ষা দফতর আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে, বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের সব স্কুলে ইতিমধ্যেই সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

Government Holiday

৬ই জুলাই দিনটিতে রাজ্যজুড়ে পূর্ণ দিবস সরকারি ছুটি থাকবে। অর্থাৎ স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। সেই সময়টাকে আরও স্মরণীয় করে তুলতে সরকার তরফে রাজ্যজুড়ে বছরভর নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker