Brazil: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী সোমবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ‘শেষ ৩২’ পর্বে একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল এবং জাপান (Brazil vs Japan) । টেক্সাসে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বনাম এশিয়ার সেরা দলের দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব। আবার অনেক ফুটবলপ্রেমীদের মনখারাপ। নক-আউট পর্বের শুরুতেই একটি বড় দেশ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে তাদের সমর্থকদের মন ভাঙবে।
ব্রাজিল সম্ভবত প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে খেতাব জয়ের জন্য ফেভারিট না থেকে। প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে যাওয়ার পর ব্রাজিল ভক্তদের হতাশা আরও বেড়েছিল। ইসমাইল সাইবাড়ির গোল ব্রাজিলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। কিন্তু তারপর থেকে ভিনিসিয়াস জুনিয়র-এর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে আর একটিও গোল হজম না করে ৬ গোল ডিফারেন্সে এগিয়ে থেকে গ্রূপপর্বে শীর্ষস্থানে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে ২০০২ সালের চ্যাম্পিয়নরা।

ব্রাজিল ডিফেন্সের এই পারফরম্যান্স সকলের চোখে পড়েছে। শক্তিশালী জাপানের বিরুদ্ধে ব্রাজিলের এই ডিফেন্সের আসল পরীক্ষা হবে। এই টুর্নামেন্টে জাপান প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন ডেইজেন মেইডা, ডাইচি কামাডা, আয়াসা উইডারা। ব্রাজিলের তারকা ডিফেন্স জুটি গ্যাব্রিয়েল ও মার্কুইনস তাদের বিরুদ্ধে কতটা সাবলীল থাকে সেদিকে নজর থাকবে সকলের।
আরও পড়ুন: বদলে গেলো ইতিহাস! বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড রোনাল্ডোর
অপরদিকে ব্রাজিলের জন্য আসার কথা এই যে প্রায় প্রতি ম্যাচে গোল হজম করছে জাপান। শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দুটি গোল হজম করতে হয়েছিল তাদের। গ্রুপের সবচেয়ে দুর্বল দল তিউনিসিয়ার বিরুদ্ধে অবশ্য দাপট দেখিয়ে কোনও গোল হজম না করেই যেতেছিল জাপান। কিন্তু সুইডেনের বিরুদ্ধে এগিয়ে গিয়ে উল্লেখ ধরে রাখতে ব্যর্থ হয়েছে এশিয়ান জায়ান্টসরা।
আরও পড়ুন: জোড়া বিশ্বরেকর্ড! পেনাল্টি নষ্ট করলেও দুরন্ত গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি
এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে রয়েছে ভিনিসিয়স-কুনহা জুটি। প্রতি ম্যাচে নিয়ম করে গোল করছেন তারা। মাঝমাঠে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন গুইমারেস, পাকুয়েতারা। মাঠে ফিরেছেন নেইমারও। ব্রাজিল কোচ কার্লো আনসেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে নক-আউট পর্বে শুরু থেকেই মাঠে থাকতে পারেন নেইমার। ফলে জাপানের রক্ষণের ভালোই পরীক্ষা নেবে ব্রাজিল আক্রমণ। কিন্তু আত্মবিশ্বাসী জাপানের প্রতিআক্রমণ কতটা সফলভাবে সামলাতে পারবে সাম্বা ব্রিগেড তার ওপরই নির্ভর করবে ম্যাচের ফলাফল।




