0%

Minister Agnimitra Paul slam Firhad Hakim over Taratala Factory Collapse

তারাতলা বিপর্যয়ে (Taratala Factory Collapse) দায় কার? তা নিয়ে চলছে জোর দড়ি টানাটানি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলকাতা পুরসভার পাশ করা গলদে ভরা নকশার জেরে বিপর্যয়। সুতরাং প্রাক্তন মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দিকে আঙুল উঠতে বাধ্য। যদিও দায় ঝেড়েছেন প্রাক্তন মহানাগরিক। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ফিরহাদের গ্রেপ্তারির দাবি তোলেন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেরও (Agnimitra Paul) দাবিতে ক্রমশ জোরাল হচ্ছে ফিরহাদের গ্রেপ্তাররি আশঙ্কা।

এই বিষয়ে আরও খবর

দুর্গাপুরে দাঁড়িয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “কালীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি শেষ কথা ছিল। তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে যিনি মন্ত্রী ছিলেন যার স্বাক্ষর ছিল তাকে কেন ধরা হবে না। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। এই সিট প্রাক্তন সরকারের সিট নয়। আপনারা দেখতে পাবেন বর্তমান সরকারের এই সিট কি কাজ করছে।”

তারাতলা কাণ্ডে ধৃত ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের যোগ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন, “ক্যামাক স্ট্রিটের সঙ্গে আইপ্যাকের কর্ণধার হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যারই যোগ থাকুক না কেন, তাদের দড়ি বেঁধে আনা দরকার। ১৫ বছর ধরে পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাংলার মানুষকে হুমকি দিয়েছে। গাড়ির বনেটে দাঁড়িয়ে ডিজে বাজাবে বলেছেন। কিন্তু ডিজে বাজানো কাকে বলে? শুভেন্দু অধিকারীর সরকার দেখিয়ে দেবে।”

জানা গিয়েছে, ২০০৩ সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। এরপর ২০০৬ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে ২০০৮ সালে রাজ্য পুলিশে যোগ দেন। কিন্তু প্রশিক্ষণের সময় তা ছেড়ে দেন বিশেষ কারণে। ওই বছরই ফের ভূমি রাজস্ব দপ্তরে ফিরে যান তিনি। সূত্রের খবর, ২০১০ সাল থেকে পুরসভায় কাজ শুরু কালীচরণের। সেই সময় মেয়র পারিষদ ছিলেন ফিরহাদ। কালীচরণ ছিলেন ফিরহাদের আপ্ত সহায়ক। ২০১৮ সালে কলকাতা পুরনিগমের মেয়র হন ফিরহাদ হাকিম। শোনা যায়, ক্যামাক স্ট্রিটের নির্দেশেই সেই সময় ফিরহাদ হাকিম কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজের ওএসডি পদে নিয়ে আসেন। তারপর সময় যত এগিয়েছে উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই কালীই আপাতত পুলিশের জালে।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker