0%

IPS অজয় পাল শর্মাকে নিয়ে পোস্ট! এবার তৃণমূলের মহুয়ার বিরুদ্ধেই অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। IPS অজয় পাল শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করার পর এবার তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি যুব মোর্চার এক নেতার দাবি, ওই ভিডিয়ো আসল নয়, AI দিয়ে তৈরি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।

অজয় পাল শর্মাকে নিয়ে পোস্ট ঘিরে বিতর্কে মহুয়া মৈত্র (Mahua Moitra)

কয়েকদিন আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছিল IPS অজয় পাল শর্মাকে। সেই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। এরপর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) নিজের এক্স হ্যান্ডেলে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। সেই পোস্টে তিনি অজয় পাল শর্মাকেও ট্যাগ করেন। এক পোস্টে তিনি লেখেন, “আশা করি আপনার পুলিশি দক্ষতা, নাচের দক্ষতার চেয়ে ভালো।”

মহুয়ার (Mahua Moitra) পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, কয়েকজন মহিলার সঙ্গে এক ব্যক্তি নাচ করছেন। সেই ভিডিয়ো নিয়েই এবার প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার নেতা অভিষেক দুবে দিল্লির মন্দিরমার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, AI ব্যবহার করে ওই ভিডিয়ো বানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘ভয় দেখিয়ে ভোট নয়’, কমিশনকে নিরপেক্ষ থাকার নির্দেশ হাই কোর্টের

অন্যদিকে, ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অজয় পাল শর্মার বিরুদ্ধেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। ভোটের মাঝেই এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker