জ্বালানি নিয়ে বাড়ছে চিন্তা! বদলাতে চলেছে IPL ২০২৬-এর বাকি ম্যাচগুলির শিডিউল?

সবদিক নিউজ: চলতি বছরের IPL (Indian Premier League) শুরু হয়েছিল গত ২৮ মার্চ। তারপর থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি আকাশপথে ও সড়কপথে ইতিমধ্যেই হাজার হাজার কিলোমিটার সফর করেছে। দলগুলির শিডিউল এবং বিভিন্ন শহরে তাদের ম্যাচ সম্পন্ন হওয়ার কারণেই এই সফর করতে হচ্ছে দলগুলিকে। তবে, মার্কিন-ইরান যুদ্ধের কারণে বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে। শুধু তাই নয়, জ্বালানি সঙ্কটের বিষয়টিও ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই আবহে IPL চলাকালীন আকাশপথে সফর ভারত সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এমতাবস্থায়, দিল্লি তথা দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শীর্ষ সংস্থা চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াকে একটি চিঠি লিখে বিমান সফর কমিয়ে বাকি IPL ম্যাচগুলির জন্য একটি নতুন শিডিউল প্রকাশের দাবি জানিয়েছেন।
দর্শকবিহীন সীমিত মাঠে বাকি IPL (Indian Premier League)-এর বাকি ম্যাচগুলি আয়োজনের দাবি:
জানিয়ে রাখি যে, ব্রিজেশ গোয়েল ক্রীড়ামন্ত্রীকে দর্শকবিহীন সীমিত মাঠে ম্যাচগুলি আয়োজন করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন যে, করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েও আয়োজকরা সীমিত সংখ্যক মাঠে সফলভাবে IPL আয়োজন করেছিলেন।

তিনি আরও বলেন যে, একটি ম্যাচে গড়ে ৫০,০০০ দর্শক উপস্থিত থাকেন। যার জন্য হাজার হাজার লিটার পেট্রোল ও ডিজেল খরচ হয়। সুতরাং, দর্শকবিহীন IPL আয়োজন করলে সেই পরিমাণ অর্থও সাশ্রয় হতে পারে।
T20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম! KKR vs GT ম্যাচে তৈরি হল এমন বিশ্বরেকর্ড, জানলে চমকে যাবেন
IPL-এর দলগুলি আকাশপথে সফরের সময়ে কী পরিমাণ জ্বালানি ব্যবহার করে: CTI-এর তথ্য অনুযায়ী, আইপিএল এ অংশগ্রহণকারী দলগুলি সাধারণত যে চার্টার্ড বিমান, যেমন বোয়িং ৭৩৭ বা এয়ারবাস এ৩২০, ব্যবহার করে, সেগুলি প্রতি ঘণ্টায় গড়ে ২,৪০০ থেকে ৩,০০০ লিটার জ্বালানি খরচ করে। সুতরাং, যদি একটি ফ্লাইট প্রায় দুই ঘণ্টা উড়ান সম্পন্ন করে সেক্ষেত্রে আনুমানিক ৫,০০০ থেকে ৬,০০০ লিটার এভিয়েশন ফুয়েল (ATF) খরচ হয়। CTI আরও জানিয়েছে যে, যদি বিমানটি বড় হয় বা দীর্ঘ দূরত্বে বেশি ওজন বহন করে, সেক্ষেত্রে এই পরিমাণ ৭,০০০ থেকে ৮,০০০ লিটার পর্যন্ত হতে পারে। এখন যদি এই জ্বালানি খরচকে দলগুলির আনুমানিক ১০ টি বিমান ভ্রমণের সঙ্গে গুণ করা হয়, তাহলে বলা যায় যে প্রতিটি দল আনুমানিক ৫০,০০০ থেকে ৭০,০০০ লিটার বিমান জ্বালানি খরচ করছে।
পেট্রোল-ডিজেলের দামের মাঝেই ভোজ্য তেল নিয়েও বাড়ছে চিন্তা! কী পরিকল্পনা সরকারের?
পেট্রোল ও ডিজেল সাশ্রয়ের দাবি: উল্লেখ্য যে, একদিকে প্রধানমন্ত্রী মোদীর পরামর্শে যখন প্রতিটি সরকারি দফতর থেকে শুরু করে রাজনীতিবিদদের একাংশ, আধিকারিক এবং সাধারণ নাগরিক জ্বালানির অপচয়মূলক ব্যয় এড়ানোর চেষ্টা করছেন, তখন এই কঠিন সময়ে IPL একমাত্র আয়োজন যা কোনও সঙ্কট থেকে মুক্ত বলে অনুমান করে হচ্ছে। এমতাবস্থায়, CTI-র চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানিয়েছেন যে, এই মুহূর্তে প্রয়োজন হল বাকি IPL ম্যাচগুলির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা এবং দর্শকবিহীন সীমিত মাঠে সেগুলি আয়োজন করা। এর ফলে লক্ষ লক্ষ লিটার জ্বালানি, পেট্রোল ও ডিজেলের সাশ্রয় হবে এবং দেশের ওপরেও চাপ কমাবে।



