0%

US Secretary of States Marco Rubio’s India Visit: ১৪ বছর পর কলকাতায় পা মার্কিন স্টেট সচিবের, স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন মার্কো রুবিও?

কলকাতায় মাদার হাউসে সস্ত্রীক মার্কো রুবিও।Image Credit: PTI

কলকাতা: ভারত সফরে এলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রথমেই তিনি পা রাখলেন কলকাতায়। স্ত্রীকে নিয়ে সোজা পৌঁছে যান মাদার হাউসে। সেখানে প্রায় দুই ঘণ্টা সময় কাটান। নির্মলা শিশুভবনেও যান সস্ত্রীক রুবিও। আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা।

২৩ মে থেকে ২৬ মে- চারদিনের ভারত সফরে এসেছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্রথমেই তিনি মাদার টেরেসার প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান মাদার হাউস ও নির্মলা শিশু ভবনে যান।

মার্কিন স্টেট সেক্রেটারির কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৪ বছরে এই প্রথম কোনও মার্কিন স্টেট সেক্রেটারি কলকাতা সফরে এলেন। এর আগে ২০১২ সালে কলকাতায় এসেছিলেন তৎকালীন মার্কিন স্টেট সচিব হিলারি ক্লিনটন।

নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য়, প্রতিরক্ষা, শক্তি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রুবিও-র এই সফরে। মার্কো রুবিও কলকাতায় পা রাখতেই, ভারতে মার্কিন অ্যাম্বাসডর সার্গিও গোর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে আজ বিকেলেই মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন দিল্লিতে। এই চারদিনের সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, কোয়াড সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। রবিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করতে পারেন।

কলকাতা থেকে আজই দিল্লিতে যাবেন সস্ত্রীক রুবিও। এর পাশাপাশি তিনি আগ্রা ও জয়পুরেও যাবেন।

মার্কো রুবিও-র ভারত সফর কূটনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত সফরে আসার আগে তিনি বলেছেন, “ওরা (ভারত) যত জ্বালানি কিনতে চাইবে, ততই বিক্রি করতে চাই আমরা।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker