হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা! ফের মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?

হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি। ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনে। তবে মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে হামলাকারীর। এরপরই প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি ফের তাহলে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল?
মার্কিন সিক্রেট সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধে ৬টা নাগাদ হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে পেনসিলভানিয়া অ্যাভিনিউতে নিরাপত্তা চেকপয়েন্টের সামনে আচমকা এক যুবক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। পালটা জবাব দেন তাঁরাও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর গুরুতর আহত হন বন্দুকবাজ। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসাপাতালে ভর্তি করানো হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হয়েছেন আরও এক পথচারী।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



