0%

হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী, কী আবেদন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের?

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক অন্দরে ফের নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা (Rujira Banerjee)। আদালতের পূর্ববর্তী নির্দেশের কারণে বিদেশ সফরে বিধিনিষেধ থাকায়, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রুজিরা।

হাইকোর্টের দ্বারস্থ রুজিরা (Rujira Banerjee)

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে দেশ ছাড়া অনুমতি নেই রুজিরার। এবার সেই নির্দেশের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তিনি।
আগামী শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।‌ শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে রুজিরার আবেদন সংক্রান্ত বিষয়টি উত্থাপন করা হয়। আদালত মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিদেশ যাওয়ার অনুমতি পেতে আবারও আইনি লড়াইয়ের পথে হাঁটতে হল অভিষেক-পত্নীকে।

উল্লেখ্য,‌ এর আগে গত ২ মে বিচারপতি কৃষ্ণ রাও রুজিরাকে বিদেশ সফরের অনুমতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। সেই নির্দেশ কার্যকর থাকায় নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।‌ আদালত মহলের একাংশের মতে, রুজিরার এই বিদেশযাত্রার আবেদনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য বিদেশ সফরের বিষয়টিও জড়িত থাকতে পারে। যদিও শুক্রবার আদালতে উপস্থিত অভিষেকের আইনজীবী এ প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।

সম্প্রতি বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৯ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল আদালত। তবে বিদেশযাত্রার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে, গত ২৫ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চারজন পুলিশ আধিকারিকের উপস্থিতিও ঘিরে তৈরি হয়েছিল জোর জল্পনা। বিকেল পৌনে চারটে নাগাদ একটি কালো গাড়িতে তাঁরা সেখানে পৌঁছন। সূত্রের খবর, অভিষেকের নিরাপত্তা ব্যবস্থার নতুন প্রোটোকল খতিয়ে দেখতেই ওই আধিকারিকরা গিয়েছিলেন।

Abhishek's wife Rujira Banerjee appealed to the High Court

আরও পড়ুন : ঝড়ের গতিতে ছুটছে এলপিজির দাম, আপনার শহরে রান্নার গ্যাসের নতুন রেট কত হল?

সিসিটিভি সংক্রান্ত বিষয় নিয়েও তাঁদের আলোচনা করতে দেখা যায়। পরে এক আধিকারিককে একটি মনিটর হাতে বেরিয়ে আসতে দেখা গেলেও পুরো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। রুজিরার বিদেশযাত্রার আবেদন এখন নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আগামী শুক্রবার আদালতের নির্দেশ কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker