0%

Abhishek Banerjee: ফের দুর্নীতির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে! ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তদন্তে নামছে ED? ইঙ্গিত নিশীথের

বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: এইমুহূর্তে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন তৃণমূলের (Trinamool Congress) যুবরাজ হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। তৃণমূল জামানার অবসান ঘটিয়ে রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। তাদের সেই আশ্বাসবাণী কতটা সত্যি হয়ে উঠবে সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেজায় বেকায়দায় অভিষেক।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ঘর ভাঙার পর নতুন লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টসের! শুরু হলো অনুশীলন

আর এই চূড়ান্ত টালমাটাল পরিস্থিতিতে এবার আঙুল উঠলো অভিষেক ব্যানার্জির সাধের ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) দিকে। সদ্যসমাপ্ত মরশুমে আই লিগ খেতাব জিতে তারা ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু তাদের সেই সুখের সময় দীর্ঘস্থায়ী হচ্ছে না। এবার তৃণমূল যুবরাজের দলকে অস্বস্তিতে ফেলছেন সদ্য ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব কাঁধে নেওয়া নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।

নব নিযুক্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ক্রীড়াক্ষেত্র দুর্নীতিমুক্ত করতে মরিয়া নিশীথ। তাই দায়িত্ব নিয়েই খেলার আঙিনার একের পর এক দুর্নীতি সামনে আনছেন তিনি৷ এবার সেই তালিকায় তার পরবর্তী লক্ষ্য ডায়মন্ড হারবার এফসি৷ কিভাবে দল চলতো, টাকা কোথা থেকে আসতো, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: এই ২ তরুণ ফুটবলার হবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চমক! তালিকায় এক ব্রাজিলিয়ান ও আর্জেন্টিনার ১

৫ই জুন তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল দলের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলন ডেকে নিশীথ সরাসরি প্রশ্ন তুলে বলেন এই ফুটবল দলের মধ্যে দিয়ে নিজের কালো টাকা সাদা করতেন কি অভিষেক? এরপর তিনি সরাসরি জানিয়ে দেন যে তদন্ত করে দেখা হবে যে ডায়মন্ড হারবারের মতো নতুন ক্লাবের এত দ্রুত উত্থান কিভাবে সম্ভব হয়েছে। প্রয়োজনে ED-র হাতে তদন্তভার তুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত বছর ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি। তাছাড়া দাপট দেখিয়ে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। পেছনে ফেলেছিল শিলং লাজং, ডেম্পো, গোকুলাম কেরালার মতো বড় ক্লাবগুলোকে। কিন্তু এবার নিশীথ প্রামাণিকের ঘোষণার পর তাদের ভবিষ্যৎ বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker