0%

দক্ষিণবঙ্গে বদলে যাবে পরিস্থিতি! ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি, আবহাওয়ার খবর

সবদিক নিউজ:ভরা বর্ষায় দক্ষিণবঙ্গেও চলছে ঝড়-বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় টানা ঝড়-জলে কমেছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা, সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে।। আবার বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। এরপর শুক্রবার নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি আরও সক্রিয় হবে। বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট। আজ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। হলুদ সতর্কতা রয়েছে। রবিবার ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: ইতিমধ্যেই ১,৩০০-রও বেশি মৃত্যু! ইউরোপে তাপপ্রবাহে গলছে ট্রাম লাইন, সতর্ক করে কী জানাল WHO?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরে মেঘলা আকাশ। বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker