DA বৃদ্ধির পর ফের সুখবর! বহু অপেক্ষার পর শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের

সবদিক নিউজ: রাজ্যে পালাবদল হতেই শিক্ষকদের (Teachers) উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) নিয়ে বড় আপডেট সামনে আসছে। শিক্ষক ট্রান্সফারের উৎসশ্রী পোর্টালের পুনরায় চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে শিক্ষকদের অস্বস্তি কমবে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষকদের সুবিধার্থে দ্রুত এই পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার।
খুলে গেল শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল | Teachers
জানিয়ে রাখি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মেডিকেল গ্রাউন্ড, জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গ্রহণ করা শুরু করছে ইতিমধ্যেই। দীর্ঘদিন ‘অকেজো’ থাকার পর পুনরায় পোর্টাল খুলতে খুশিতে ভাসছেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষকদের কথা মাথায় রেখে উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু হওয়া নিঃসন্দেহে রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ।
এক্ষেত্রে আবেদনকারীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই বর্তমান স্কুলে তার বর্তমান পদে একজন কনফার্মড এবং কর্মরত শিক্ষক হতে হবে। বয়সসীমা হতে হবে ৫৯ বছরের মধ্যে। হাইস্কুলের শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টিং এবং কাঙ্ক্ষিত স্কুলের মধ্যে দূরত্ব কমপক্ষে ২৫ কিলোমিটারের মধ্যে হতে হবে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
পাশাপাশি যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে সাসপেনশন, ডিসিপ্লিনারি প্রসিডিং, বা তিনি কোনো জুডিশিয়াল প্রসিডিং এর আওতায় রয়েছেন, তবে তিনি বদলির জন্য আবেদনযোগ্য নন। অতীতে কোনো শিক্ষক ট্রান্সফার অর্ডার পাওয়ার পর সেটি তা গ্রহণ না করে থাকলে আর আবেদনযোগ্য নন।
জানিয়ে রাখি, পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার দুই ধরণের বদলি হয়। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদনকারীকে তার বর্তমান স্কুলে একটানা অন্তত পাঁচ বছর চাকরি করতে হবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে যদি দু’জন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে সহমত হন তাহলে তাকে বলা হয় ‘পারস্পরিক বদলি’।
আরও পড়ুন: ভিসা ছাড়া আর নয় থাইল্যান্ড সফর!ভারতীয় পর্যটকদের জন্য কড়া নতুন নিয়ম, সঙ্গে রাখতেই হবে এই নথি
প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা (Teachers) পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারেন। এক্ষেত্রে পাঁচ বছরের কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া স্পাউস গ্রাউন্ড এবং মেডিক্যাল কারণে পাঁচ বছরের শর্তটি শিথিলযোগ্য।



