0%

মামলার দ্রুত নিষ্পত্তিতে বড় সিদ্ধান্ত! এবার পৃথক এনআইএ কোর্ট পেতে চলেছে পশ্চিমবঙ্গ

AK Bangla 24×7 Digital: রাজ্যে এনআইএ (NIA) থানা তৈরির পর এবার পৃথক এনআইএ আদালত গঠন হতে চলেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্যজুড়ে স্পর্শকাতর মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই নতুন কোর্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশেষ আদালতটি ঠিক কোন জায়গায় তৈরি করা হবে, তা নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। আইনি বিশেষজ্ঞদের মতে, পৃথক এই আদালতের ফলে জাতীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা মামলাগুলির শুনানি ও বিচারপ্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। 

সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ ছিল যে, দেশজুড়ে এনআইএ-র মামলা পরিচালনার জন্য নির্দিষ্ট ও স্বতন্ত্র আদালত স্থাপন করতে হবে। বর্তমানে কলকাতার বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসেই এনআইএ মামলার মূল বিচারকার্য পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থার আওতাধীন মামলার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় একটি ডেডিকেটেড বা পৃথক আদালতের প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছিল। পৃথক কোর্ট চালু হলে মামলাগুলির নিষ্পত্তি অনেক কম সময়ে সম্ভব বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য, গতকালই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিশেষ এনআইএ থানা তৈরির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে থানার নির্মাণ কাজ শুরু করা হবে, যদিও কোন নির্দিষ্ট এলাকায় থানাটি গঠিত হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি। একদিকে এনআইএ থানা এবং অন্যদিকে পৃথক এনআইএ আদালত তৈরি হওয়ার পদক্ষেপে রাজ্যে সন্ত্রাসী ও জাতীয় নিরাপত্ত সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারে এক নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker