0%

SSC-র বিজ্ঞপ্তির পরই নতুন জট! নথি যাচাইয়ের দিন নিয়েই উদ্বেগে ‘যোগ্য’ শিক্ষকরা

বাংলা হান্ট ডেস্কঃ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ৩০ জুলাই থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই শুরু হবে। তবে এই ঘোষণার পরই নতুন করে চিন্তায় পড়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। কারণ, অনেকের নথি যাচাইয়ের দিন পড়েছে সেপ্টেম্বর মাসে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের চাকরির মেয়াদ রয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।

এসএসসি (SSC) ডকুমেন্ট ভেরিফিকেশন

এসএসসির (SSC) বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তিনটি বিষয়ের প্রার্থীদের নথি যাচাই শুরু হবে ৩০ জুলাই থেকে। মেধাতালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে সমস্ত আসল নথি নিয়ে হাজির হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স-সহ বিভিন্ন তথ্য যাচাই করা হবে।

দীর্ঘদিন পর নিয়োগ প্রক্রিয়া এগোতে শুরু করায় অনেকেই স্বস্তি পেয়েছেন। কিন্তু নতুন সূচি প্রকাশের পর দেখা গিয়েছে, সব প্রার্থীর ভেরিফিকেশন আগস্টের মধ্যে শেষ হচ্ছে না। অনেকের তারিখ রাখা হয়েছে সেপ্টেম্বর মাসে।

এতেই বাড়ছে উদ্বেগ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে যাঁদের যোগ্য বলে ধরা হয়েছে, তাঁদের চাকরিতে থাকার অনুমতি ৩১ আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে। ফলে যাঁদের ভেরিফিকেশন সেপ্টেম্বর মাসে হবে, তাঁদের বেতন ও চাকরির অবস্থা কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই নিয়ে এসএসসি (SSC) দাবি জানিয়ে বলে, সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রার্থী এবং শূন্যপদ, দু’টির সংখ্যাই অনেক বেশি। তাই আইনি পরামর্শ নিয়েই ভেরিফিকেশনের তারিখ ঠিক করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তও আইন মেনেই নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

Upper primary recruitment 1177 candidates counselling dates announced by SSC

আরও পড়ুনঃ দিল্লির আন্দোলনের আঁচ এবার কলকাতায়! ‘ককরোচ’দের কলকাতা কর্মসূচির আগে বড় মন্তব্য শুভেন্দুর

এদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা চাইছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে নিয়োগপত্র দেওয়া হোক। তাঁদের আশঙ্কা, সময়সীমা না বাড়ানো হলে আগস্টের পর নতুন করে সমস্যায় পড়তে হতে পারে। যোগ্য শিক্ষক রাকেশ আলমের আশা, রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ আদালতের কাছে গিয়ে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করবে, যাতে যোগ্যদের বেতন ও চাকরি নিয়ে আর কোনও অনিশ্চয়তা না থাকে (SSC)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker